কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

রাশিয়ার মিসাইল হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত

এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

রাশিয়ার ব্যাপক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। একইসঙ্গে নিহত হয়েছেন ওই বিমানের পাইলটও। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হাতে পায় কিয়েভ।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রোববার (২৯ জুন) রাতভর ইউক্রেনজুড়ে রাশিয়া প্রায় ৫৫০টির বেশি ড্রোন ও মিসাইল দিয়ে আকাশপথে হামলা চালায়। এই হামলা প্রতিহত করতে গিয়েই বিধ্বস্ত হয় ইউক্রেনীয় বিমানটি।

যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘ আলোচনার পর এফ-১৬ যুদ্ধবিমান হাতে পেয়েছিল ইউক্রেন। এই বিমানটি এতটাই গুরুত্বপূর্ণ, এর প্রতিটি ইউনিট ইউক্রেনের জন্য অমূল্য সম্পদ। এখন পর্যন্ত ৩টি এফ-১৬ হারিয়েছে তারা। তবে ইউক্রেন সরকার কখনোই স্পষ্টভাবে জানায়নি তাদের হাতে ঠিক কতটি এফ-১৬ রয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘গতকাল রাতে ৭টি আকাশ হামলা প্রতিহত করার পর বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়। এতে বিমানের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ম্যাকসিম উস্তিমেনকো শহীদ হন।’

স্থানীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, দক্ষিণের মাইকোলাইভ, দক্ষিণ-পূর্বের জাপোরিঝিয়া এবং পশ্চিমাঞ্চলের লভিভ শহরে একাধিক বিস্ফোরণ ও হামলার শব্দ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বড় ধরনের হামলার কথা স্বীকার করলেও, নিহত পাইলট সম্পর্কে কিছু বলেননি।

রাশিয়ার আগ্রাসনের আগে ইউক্রেনের বিমানবাহিনী পুরোনো মিগ-২৯ ও সু-২৭ ধরনের যুদ্ধবিমান ব্যবহার করত। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে পশ্চিমা মিত্রদের সহায়তায় অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমান হাতে পায় ইউক্রেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X