কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৪৫ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নাগরিকদের সরাতে কিছুই করতে পারছে না মার্কিন দূতাবাস

জেরুজালেমে মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত
জেরুজালেমে মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

জেরুসালেমে অবস্থিত মার্কিন দূতাবাস আবারও জানিয়েছে, তারা এ মুহূর্তে চাইলেও সেখানে থাকা মার্কিন নাগরিকদের দেশ ছাড়তে সরাসরি সহায়তা দিতে পারবে না।

সোমবার প্রকাশিত নতুন নিরাপত্তা বিজ্ঞপ্তিতে দূতাবাস বলেছে, মার্কিন দূতাবাস এই মুহূর্তে মার্কিন নাগরিকদের সরাসরি দেশত্যাগে সহায়তা দিতে পারছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দূতাবাসের সমস্ত সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা ঘরেই থাকার নির্দেশ পেয়েছেন।

কয়েক দিন আগে, ইরানে হামলা শুরু হওয়ায় ও পাল্টাপাল্টিতে পঞ্চম দিনে গড়ালে দূতাবাস একইরকম সতর্কবার্তা জারি করেছিল।

ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলো বন্ধ রয়েছে। বেন গুরিয়ন বিমানবন্দর থেকে কোনো বাণিজ্যিক বা বিশেষ বিমানে দেশ ছাড়ার সুযোগ নেই। তাই দূতাবাস বলেছে, চাইলে স্থলপথে জর্ডান ও মিশর পাড়ি দেওয়া যেতে পারে। সেখানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

মার্কিন নাগরিকদের আরও মনে করিয়ে দেওয়া হয়েছে, মর্টার, রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হতে পারে— তাই আশ্রয় নেওয়ার নিকটবর্তী নিরাপদ স্থানের তথ্য জেনে রাখা অপরিহার্য।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১০

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১২

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৪

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৫

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৬

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৭

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৮

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৯

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

২০
X