কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ০৮:৩০ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কূটনৈতিক সমাধানের আশা করছে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও ইরান বৃহস্পতিবার একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার সুযোগ রয়েছে—এমন সম্ভাবনার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে সরাসরি অংশ নেবে কি না।

এদিকে আজ শুক্রবার জেনেভায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় থাকছে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের হামলা বন্ধে উদ্যোগ নেওয়ার বিষয়।

বৃহস্পতিবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২০০ জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত চারজনের অবস্থা গুরুতর।

এ ছাড়া লেবাননের হিজবুল্লাহ নেতা শেখ নাইম কাসেম বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সম্ভাব্য হত্যাচেষ্টা শুধু ইরানের নয়, বরং পুরো অঞ্চলবাসীর বিরুদ্ধে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে।

সূত্র: আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X