কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০১:৩৭ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, রাশিয়া সামরিকভাবে শক্তিশালী একটি দেশ। ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইউক্রেনে সেনা পাঠাবে না। রাশিয়ার হামলা ঠেকাতে দেশটিতে নিরাপত্তা জোরদারের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন, ‘এটা কখনোই ঘটবে না।’

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এটাই ছিল নিরাপত্তা নিশ্চয়তা ইস্যুতে ট্রাম্পের প্রথম বক্তব্য। এ সময় তিনি আবারও প্রতিশ্রুতি দেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তিনি বৈঠক করিয়ে দেবেন, যদিও নিজে সরাসরি উপস্থিত থাকবেন না। ট্রাম্পের দাবি, এ ধরনের বৈঠক হলে দ্রুত যুদ্ধ বন্ধ হতে পারে।

পুতিনের সঙ্গে আলোচনায় জেলেনস্কিকে কিছুটা নমনীয় হওয়ার পরামর্শও দেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকা সেনা পাঠাবে না, তবে ইউরোপের দেশগুলো চাইলে সেনা পাঠাতে পারে—সে ব্যাপারে আমার কোনো আপত্তি নেই।

এ ছাড়া ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ও প্রচেষ্টা থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। ট্রাম্পের মতে, ইউক্রেনের ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা করা উচিত নয়। বরং তিনি বলেন, ইউক্রেন অনেক জায়গা ফিরে পাবে, আর তারা তাদের জীবন ফিরে পেতে চলেছে। তবে এটাও সত্য, রাশিয়া একটি শক্তিশালী সামরিক শক্তি—এটা মেনে নিতেই হবে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X