কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আত্মহত্যায় সাহায্যের অভিযোগে চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আত্মহত্যায় সহায়তার অভিযোগে ওপেনএআই চ্যাটজিপিটি এবং কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টমানের বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের এক বাবা-মা। তারা দাবি করেছেন, ওপেনএআইয়ের চ্যাটবট তাদের সন্তানের আত্মহত্যায় সাহায্য করেছে। তারা বলেছেন, আত্মহত্যার পদ্ধতি এবং চিরকুট লেখার ক্ষেত্রেও চ্যাটজিপিটি তাকে সহায়তা করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর বয়সী অ্যাডামকে চ্যাটজিপিটি আত্মহত্যার পদ্ধতি সম্পর্কে জানিয়ে সাহায্য করেছিল ও তার আত্মহত্যার নোটের প্রথম খসড়া লিখতেও সাহায্যের প্রস্তাব দিয়েছিল। ক্যালিফোর্নিয়ার সুপিরিয়র কোর্টে গতকাল মঙ্গলবার এ মামলা করা হয়।

মৃত্যুর মাত্র ছয়মাস আগে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে। এই সময়ের মধ্যেই সে চ্যাটবটের সঙ্গে নিজেকে এতটাই জড়িয়ে ফেলে যে, সে শুধু চ্যাটজিপিটিকেই নিজের একমাত্র বন্ধু হিসেবে ভাবা শুরু করে, যে তাকে বোঝে। এর প্রভাবে অ্যাডামের বাস্তব জীবনের সম্পর্ক, যেমন পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে তার সম্পর্ক বদলে যায়। অর্থাৎ তার বাস্তব জীবনের মানুষদের সঙ্গে সম্পর্কের জায়গা চ্যাটজিপিটি দখল করে নেয়।

মামলার অভিযোগপত্রে বলা হয়, অ্যাডাম চ্যাটজিপিটিকে একবার বলেছিল, সে তার ফাঁসের দড়িটি তার রুমে রাখতে চায়। যেন কেউ এটি দেখে এবং তাকে আত্মহত্যা থেকে রক্ষার চেষ্টা করে। কিন্তু চ্যাটজিপিটি তাকে রুমে ফাঁসির দড়িটি না রাখতে অনুৎসাহিত এবং আত্মহত্যার চিন্তাভাবনার বিষয়টি সবার থেকে গোপন রাখতে বলেছিল।

আরও পড়ুন : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ, ২৪৫০ কোটি টাকার ক্ষতি

শুধু অ্যাডামের পরিবারই নয়; যুক্তরাষ্ট্রের অনেকেই জানাচ্ছেন, এআই চ্যাটবট ব্যবহার করে তাদের ছেলেমেয়েরা নিজেদের ক্ষতি করছে এবং কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। এ নিয়ে অনেকে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলাও করেছে।

প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে করা মামলাগুলো এখনো চলছে। তবে কোম্পানিটি বলেছে, তারা ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করতে চায়। এর অংশ হিসেবে কিশোর-কিশোরীদের জন্য বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

চ্যাটবট নিয়ে বিশ্বব্যাপী ইতোমধ্যে বেশ জোরালো শঙ্কা তৈরি হয়েছে। কারণ এআই প্রোগ্রামগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন তারা সবসময় ব্যবহারকারীর প্রতি সহনশীল ও বন্ধুর মতো আচরণ করে। এতে করে অনেক মানুষ এই চ্যাটবটগুলোর সঙ্গে আবেগপ্রবণভাবে জড়িয়ে পড়ছেন। এর ফলে তারা বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন এবং মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ছেন।

প্রসঙ্গত, গত বছর ফ্লোরিডার মেগান গার্সিয়া নামে এক মা ‌‌‌‘ক্যারেক্টার’ নামের একটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন। তার অভিযোগ, এই প্রতিষ্ঠানের চ্যাটবট ব্যবহার করে তার ১৪ বছরের ছেলে আত্মহত্যা করে। এর কিছুদিন পর আরও দুটি পরিবার একই অভিযোগ এনে মামলা করে। তারা জানায় ক্যারেক্টার এআই তাদের সন্তানদের যৌন ও নিজেদের ক্ষতি করার মতো ক্ষতিকর জিনিস দেখিয়েছে।

ওপেনএআই সম্প্রতি ‘জিপিটি-৫’ চালু করেছে, যা এটির আগের মডেলের জায়গায় এসেছে। আগের মডেলটির সঙ্গে অ্যাডাম কথোপকথন করেছিল। তবে কিছু ব্যবহারকারী নতুন মডেলকে ভুল তথ্য প্রদান করা ও বন্ধুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অভাবের কারণে সমালোচনা করেছেন।

তবে, গত বছরের আগস্টে প্রতিষ্ঠানটি সতর্ক করেছিল যে ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে তাদের ‘সামাজিক সম্পর্কের’ ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। এতে ‘মানবিক সংযোগের প্রয়োজন কমে যাবে’ এবং এটি ব্যবহারকারীদের এ চ্যাটবটের ওপর অতিরিক্ত বিশ্বাস স্থাপন করতে প্ররোচিত করবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১০

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১১

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১২

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৩

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

১৪

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১৫

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১৬

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১৭

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৮

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

২০
X