কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৬ এএম
অনলাইন সংস্করণ

কংগ্রেসে ইসরায়েলের সমর্থন কমছে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় চলমান যুদ্ধে হয়তো ইসরায়েল সামরিকভাবে জয় পেতে পারে; কিন্তু এর ফলে দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বৈশ্বিক প্রভাবও দুর্বল হয়ে পড়ছে।

ডেইলি কলারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধের কারণে কংগ্রেসে ইসরায়েলের প্রভাব স্পষ্টভাবে কমছে। একসময় ইসরায়েলি লবি ছিল যুক্তরাষ্ট্র কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী শক্তি—যে কোনো দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির চেয়েও প্রভাবশালী। আজ আর তা নেই।’

তিনি আরও জানান, জনপ্রিয় সমর্থনও আগের মতো নেই, বিশেষ করে তরুণ রিপাবলিকানদের মধ্যে ইসরায়েলের প্রতি অনুকূল মনোভাব দ্রুত হ্রাস পাচ্ছে। ট্রাম্প এ পরিবর্তনকে ‘অবাক করার মতো’ হিসেবে উল্লেখ করেন।

সাম্প্রতিক এক জরিপের তথ্যও তার বক্তব্যকে সমর্থন করে। মার্চ মাসে পিউ রিসার্চ সেন্টারের পরিচালিত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ৫৩% মানুষ ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করেন। ২০২২ সালে এ হার ছিল ৪২%। রিপাবলিকানদের মধ্যেও পরিবর্তন এসেছে। ৫০ বছরের নিচে অর্ধেকের বেশি এখন ইসরায়েলের বিপক্ষে, যেখানে তিন বছর আগে এ সংখ্যা ছিল মাত্র ৩৫%।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X