কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

বাইডেনের অটোপেন স্বাক্ষর বাতিল করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে অটোপেন ব্যবহার করে স্বাক্ষর করা সব নথি বাতিল ঘোষণা করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, বাইডেন নিজে সই না করে অটোপেনের মাধ্যমে যেসব নির্বাহী আদেশ ও অন্যান্য সরকারি নথি অনুমোদন করেছিলেন, সেগুলো আইনগতভাবে অবৈধ। এখন থেকে তা অকার্যকর। তিনি আরও বলেন, অটোপেন পরিচালনাকারীরা অবৈধভাবে কাজ করেছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি বাইডেন দাবি করেন যে তিনি এসব নথির স্বাক্ষর প্রক্রিয়ায় সরাসরি যুক্ত ছিলেন, তবে তার বিরুদ্ধে মিথ্যা-সাক্ষ্য দেওয়ার অভিযোগ আনা হতে পারে।

যুক্তরাষ্ট্রে অটোপেন বহু বছর ধরে প্রেসিডেন্টদের রুটিন নথিতে স্বাক্ষরের প্রচলিত একটি পদ্ধতি। তবে ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, বাইডেন প্রশাসন এই প্রযুক্তির অপব্যবহার করেছে। মার্চ মাসে তিনি দাবি করেছিলেন, অটোপেনে সই করা বাইডেনের দেওয়া ক্ষমামঞ্জুরিগুলোও বৈধ নয়। পরে তিনি হোয়াইট হাউস লিগ্যাল কাউন্সেল ও অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন।

তবে সে সময় ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন, বাইডেনের দলের কেউ আইন ভঙ্গ করেছে, এমন কোনো প্রমাণ তিনি পাননি। অন্যদিকে বাইডেন ও তার টিম বারবার বলেছেন, কোন নথিতে অটোপেন ব্যবহার হবে, তা বাইডেন জানতেন এবং অনুমোদন করেছিলেন। তারা দাবি করেন, কোনো নথিই তার অজ্ঞাতে সই করা হয়নি। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১১

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১২

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৫

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৬

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৭

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৮

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

২০
X