কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিমান বিধ্বস্ত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোর পশ্চিমাঞ্চলীয় উপশহর ডাউনার্স গ্রোভে ব্রুকরিজ এয়ারপার্কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডু-পেজ কাউন্টি শেরিফ অফিস। খবর সিবিএস নিউজের।

শেরিফের দপ্তর জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সিঙ্গেল-ইঞ্জিনের বিমানটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি উল্টে যায় এবং পূর্ব–পশ্চিমমুখী রানওয়ের পাশের একটি বাড়ির পেছনের উঠানে গিয়ে থামে।

দুর্ঘটনার সময় বিমানের পাইলট ও একমাত্র যাত্রী ছিলেন। তাদের প্রাথমিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি বাড়ির দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেও বাড়িটির কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ব্রুকরিজ এয়ারপার্ক এমন একটি আবাসিক এলাকা যেখানে বাড়িগুলোর সঙ্গে ব্যক্তিগত হ্যাঙ্গার সরাসরি রানওয়ের সঙ্গে সংযুক্ত থাকে।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে অবহিত হয়েছে। তবে তদন্ত সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১০

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১১

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১২

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৩

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৪

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৫

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৬

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৭

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৮

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৯

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

২০
X