কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা, সব আরোহী নিহত

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। এতে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে একটি ছোট ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাবেক নাসকার ড্রাইভার গ্রেগ বিফল রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি সেসনা ৫৫০ মডেলের বিমানটি গুরুতর আবহাওয়ার মুখে পড়ে। এরপর বিমানটি বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করে। স্থানীয় সময় সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রানওয়েতেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর তীব্র আগুন ধরে যায়। এতে করে বিমানের ভেতরে থাকা যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে জটিলতা সৃষ্টি হয়েছে।

নর্থ ক্যারোলিনা হাইওয়ে প্যাট্রোল জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেগ বিফল ও তার নিকটাত্মীয়রা বিমানে ছিলেন। তবে দুর্ঘটনার পর সৃষ্ট ভয়াবহ আগুনের কারণে মেডিকেল এক্সামিনারের দপ্তর থেকে আনুষ্ঠানিক শনাক্তকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত চূড়ান্তভাবে কারও পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। বিমানটি এমন একটি কোম্পানির নামে নিবন্ধিত ছিল, যার সঙ্গে বিফলের সম্পর্ক রয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি ফ্লোরিডাগামী ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে রানওয়ের ওপর ধ্বংসস্তূপের মাঝে বিশাল আগুন দেখা গেছে।

দুর্ঘটনার তদন্তে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) একটি বিশেষ তদন্ত দল পাঠাচ্ছে। এছাড়া এ বিষয়ে শুক্রবার সংবাদমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে।

গ্রেগ বিফল নাসকার কাপে ২০ বছরের ক্যারিয়ারে ১৯টি রেস জয় করেছিলেন। ২০২৩ সালে তাকে নাসকারের ‘৭৫ জন সর্বকালের সেরা ড্রাইভারের’ একজন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনার পর স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রানওয়ে থেকে ধ্বংসাবশেষ সরানো শেষ না হওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১০

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১১

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৪

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৫

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৬

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৭

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৮

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৯

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

২০
X