কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র, নতুন ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিক্ষোভ। ছবি : সংগৃহীত

অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশটির মিনেসোটা রাজ্যে এক নারীকে হত্যার আগে ইমিগ্রেশন কর্মকর্তার মোকাবিলার শেষ মুহূর্তের একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নাগরিকদের মধ্যে ক্ষোভ ও বিতর্ক আরও তীব্র হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ৪৭ সেকেন্ডের এবং এটি প্রকাশ করেছে মিনেসোটা ভিত্তিক কনজারভেটিভ নিউজ সাইট আলফা নিউজ। এরপর এটি সোশ্যাল মিডিয়ায় পুনঃপ্রকাশ করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ভিডিওতে দেখা যায়, আইসিইর কর্মকর্তা জোনাথন রস নিজের ফোনে দৃশ্যটি ধারণ করছেন।

অভিবাসী নারীকে গুলির ঘটনায় মিনিয়াপোলিস থেকে ম্যানহাটন সবখানেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে (আইসিই) দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান তারা। গত বৃহস্পতিবার সকালে প্রায় এক হাজার বিক্ষোভকারী মিনিয়াপোলিসে অভিবাসন আদালতের সামনে জড়ো হয়েছেন। এ সময় ফেডারেল কর্মকর্তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের খুনি স্লোগান দিতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার বল ছুড়তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মার্কিন ওই নারী নিহতের ঘটনায় নিউইয়র্ক সিটির ম্যানহাটনেও বিক্ষোভ করেন শত শত মানুষ। এই হত্যাকাণ্ডের জন্য আইসিইকে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এমনকি আইসিইর বাজেট বাতিলের সঙ্গে সঙ্গে সংস্থাটি ভেঙে দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনে এর অর্থ ব্যয়ের দাবি তোলেন বিক্ষুব্ধরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X