কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শান্তি পর্ষদের প্রথম বৈঠক ১৯ ফেব্রুয়ারি 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে তার ‘বোর্ড অব পিস’ বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে তিনি বিভিন্ন দেশের নেতাদের বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠিয়েছেন। বৈঠকটি যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বৈঠকে বিশ্ব নেতাদের পাশাপাশি গাজার নির্বাহী কমিটির সদস্যরাও অংশ নেবেন। এই কমিটি গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা, নিরাপত্তা ও পুনর্গঠন কার্যক্রম তদারক করবে। তবে এখনো সব আমন্ত্রিত নেতা অংশ নেবেন কি না, তা নিশ্চিত নয়। এ পর্যন্ত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প জানুয়ারির শেষ দিকে এই শান্তি পর্ষদ গঠন করেন এবং নিজেই এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পর্ষদের লক্ষ্য বৈশ্বিক সংঘাত সমাধানে কাজ করা। বোর্ডের নির্বাহী কমিটিতে রয়েছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

অন্তত ৫০টি দেশকে এই পর্ষদে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর পাশাপাশি রাশিয়া ও চীনের মতো দেশও রয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, নতুন এই উদ্যোগ জাতিসংঘের ভূমিকার ওপর প্রভাব ফেলতে পারে। সূত্র : রয়টার্স

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X