কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

এত চাপের পরও ইরান কেন ‘নতি স্বীকার’ করেনি, জানতে চান ট্রাম্প

আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
আয়াতুল্লাহ আলী খামেনি ও ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতে চান— যুক্তরাষ্ট্রের এত চাপের মুখেও ইরান কেন ‘নতি স্বীকার’ করেনি? যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে ট্রাম্প এই বিষয়টি জানতে চেয়েছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, ট্রাম্প জানতে চেয়েছেন— কেন তেহরান এখনো নতি স্বীকার করেনি, যদিও যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে উল্লেখযোগ্য নৌ ও সামুদ্রিক শক্তি মোতায়েন করেছে।

উইটকফ বলেন, ‘‘আজ সকালে প্রেসিডেন্ট আমাকে এ প্রশ্ন করেছেন। আমি ‘হতাশ’ শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি জানেন তার হাতে অনেক বিকল্প রয়েছে। তবে তিনি কৌতূহলী— কেন তারা, ‘আত্মসমর্পণ’ শব্দটি ব্যবহার না করেই বলছি, এখনো নতি স্বীকার করেনি।’’

তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন চায় ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক যে তারা পারমাণবিক অস্ত্র চায় না এবং তা প্রমাণে সুনির্দিষ্ট পদক্ষেপের রূপরেখা দিক।

এদিকে, জেনেভায় মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, উভয় পক্ষ ‘দিক-নির্দেশনামূলক নীতিমালা’তে একমত হয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে ইরান একটি লিখিত প্রস্তাব জমা দিতে পারে। অন্যদিকে আরাঘচি শুক্রবার বলেন, তেহরানও শিগগিরই একটি খসড়া পাল্টা প্রস্তাব উপস্থাপন করবে।

সূত্র : টাইমস অব ইসরায়েল।

কালবেলা/এসএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১০

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১১

হজে বিমান ভাড়া কমল

১২

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৩

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৪

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৫

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৬

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৭

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৮

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৯

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

২০
X