কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইনে ইরানের হামলায় দুই ডজনের বেশি আহত : সেন্টকম

বাহরাইনের একটি এলাকায় ইরানের হামলা। ছবি: সংগৃহীত
বাহরাইনের একটি এলাকায় ইরানের হামলা। ছবি: সংগৃহীত

বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দুই ডজনের বেশি মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের জবাবে এ বিষয়টি স্পষ্ট করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেন্টকম জানিয়েছে, রাশিয়া ও ইরানের কিছু গণমাধ্যমের দাবি করেছে, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে আবাসিক এলাকায় আঘাত হেনেছে। এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা। মূলত তারা ইরানের ছোড়া একটি ড্রোন হামলায় আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার বিষয়ে সঠিক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য জনসাধারণকে সতর্ক থাকতে হবে। ৎ

বাহরাইনের সরকারি তথ্যমতে, একটি ইরানি ড্রোন দেশটির একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে অন্তত ৩২ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আহত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকার বলছে, এই ঘটনার জন্য দায়ী ইরানি ড্রোন হামলা, কোনো মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নয়।

এদিকে বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু আন্তর্জাতিক মাধ্যমে এই ঘটনাকে ঘিরে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সরকার জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সরকারি তথ্যের ওপর ভরসা করার আহ্বান জানিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলার ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X