কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে স্পেন মোটেও সহযোগিতা করছে না : ট্রাম্প

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১১ মার্চ) মাদ্রিদের বিরুদ্ধে ন্যাটোর সঙ্গে অসহযোগিতার অভিযোগ তুলে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, আমার মনে হয় স্পেন মোটেও সহযোগিতা করছে না। তারা খুবই খারাপ আচরণ করছে, যা মোটেও ভালো নয়। আমরা যেকোনো সময় তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিতে পারি।

ট্রাম্প আরও বলেন, মাদ্রিদ ন্যাটোর সঙ্গে খুবই খারাপ আচরণ করছে এবং তারা তাদের ন্যায্য হিস্যা দিতে চায় না।

ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়ে স্পেনের দীর্ঘদিনের অনীহার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, দেশটি ন্যাটোর সুরক্ষা ভোগ করলেও খরচের ক্ষেত্রে সব সময় পিছিয়ে থাকে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মাদ্রিদের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য এলো।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার এ সামরিক অভিযানকে বেপরোয়া ও অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে অভিযানে দক্ষিণ স্পেনের যৌথ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছে তারা।

ন্যাটোর নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় না করায় স্পেনের সমালোচনা করেন ট্রাম্প। একই সঙ্গে দেশটির ওপর পূর্ণাঙ্গ বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন তিনি।

তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস গত মঙ্গলবার জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে এবং দুই দেশের দূতাবাস নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে।

কালবেলা/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরো এক শিশুর মৃত্যু

বাধ্যতামূলক অবসরে পুলিশের আরও ১৭ কর্মকর্তা

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

১০

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

১১

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

১২

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১৩

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১৪

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১৫

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৬

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৭

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৮

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৯

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২০
X