কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে : মার্কিন জ্বালানি সচিব

ক্রিস রাইট। ছবি : সংগৃহীত
ক্রিস রাইট। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শেষের ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট। তিনি বলেছেন, ‘আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে।’

রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এবিসি নিউজের সঙ্গে আলাপকালে ক্রিস রাইট বলেন, ‘আমি মনে করি, এই দ্বন্দ্ব অবশ্যই আগামী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। এর চেয়েও তাড়াতাড়ি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধের অবসান হলে, জ্বালানির দামও কমে আসবে।’

এদিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় তেল ইসরায়েলের তেল আবিবসহ অন্তত ৩টি শহর কেঁপে উঠেছে। সংঘাতের ১৬তম দিন রোববার ইহুদিবাদী ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলার দাবি করেছে ইরান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এই হামলায় মধ্য ইসরায়েলে ২ জন আহত হয়েছেন। এ ছাড়া দখল করা পশ্চিম তীরে আরও তিন ইসরায়েলি আহত হয়েছেন। আহতের মাত্রা সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে মাগেন ডেভিড অ্যাডম উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৫০ বছর বয়সী দুই ব্যক্তি আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, একটি ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে দেশটির দক্ষিণতম শহর ইলাত এবং মধ্যাঞ্চলজুড়ে উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ে।

এর আগে ইলাতের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়, ক্লাস্টার বোমাযুক্ত একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১০

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১২

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৩

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৪

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৫

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৬

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৭

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৮

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৯

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

২০
X