কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী কেন্দ্রের প্রধান জোসেফ কেন্ট। ছবি: সংগৃহীত
পদত্যাগ করা যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী কেন্দ্রের প্রধান জোসেফ কেন্ট। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী কেন্দ্রের প্রধান জোসেফ কেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম ও শীর্ষ কর্মকর্তা হিসেবে প্রথমবারের মতো কেউ এমন পদক্ষেপ নিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন এ শীর্ষ কর্মকর্তা পদত্যাগকালে জানান, তেহরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। খবর রয়টার্স

প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এবং এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক চিঠিতে বলেন, ‘আমি বিবেকবান হিসেবে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছি না। ইরান আমাদের জাতির জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং এটি স্পষ্ট যে, ইসরায়েল ও তাদের শক্তিশালী লবির চাপে আমরা এই যুদ্ধ শুরু করেছি।’

উল্লেখ্য, কিছু বিশেষজ্ঞের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী যুদ্ধ শুরু করার জন্য দেশটির ওপর একটি ‘তাৎক্ষণিক হুমকি’ থাকা প্রয়োজন ছিল।

রয়টার্স বলছে, জোসেফ কেন্টের এমন সিদ্ধান্তে খোদ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন।

এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তুলসী গ্যাবার্ড নিজেকে আড়ালে রেখেছেন। গ্যাবার্ড এখন পর্যন্ত কোনো জনসমক্ষে বিবৃতি দেননি এবং চলতি মাসের শুরুতে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহের রাষ্ট্রীয় মর্যাদায় হস্তান্তরের সময় ছাড়া তাকে আর কোথাও দেখা যায়নি।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X