কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১০:২৬ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ
সিএনএনের প্রতিবেদন

ডিয়েগো গার্সিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পাল্টে দিয়েছে হিসাব-নিকাশ

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। ছবি : সংগৃহীত
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। ছবি : সংগৃহীত

সম্প্রতি ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। নিজেদের উপকূলীয় এলাকা থেকে ২ হাজার মাইলেরও (৩ হাজার কিলোমিটারের বেশি) বেশি দূরে অবস্থিত এ ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে।

এমন ঘটনা পর তেহরানের সামরিক সক্ষমতা এবং তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা কতদূর, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সিএনএনকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) সকালে ইরান ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়ার মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটিতে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো ক্ষেপণাস্ত্রই ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। সামরিক ঘাঁটিকে শত্রুদেশের নাগালের বাইরে রাখার জন্য মহাসাগরের অত্যন্ত দুর্গম এলাকা ডিয়েগো গার্সিয়ায় তৈরি করা হয়েছিল; সেখানে এটিই প্রথম কোনো হামলার প্রচেষ্টা।

হামলাটি সফল না হলেও এটি ইঙ্গিত দেয় যে, ইরান তাদের নিজেদের ওপর আরোপ করা ২ হাজার কিলোমিটার পাল্লার সীমাবদ্ধতা হয়তো আর মেনে চলছে না। এর ফলে আগের ধারণার চেয়েও দূরবর্তী মার্কিন ও ইউরোপীয় লক্ষ্যবস্তুর ওপর তেহরান আঘাত হানতে পারে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

মিডলবারি কলেজ অব গ্লোবাল সিকিউরিটির বিশিষ্ট পণ্ডিত জেফরি লুইস সিএনএনকে বলেন, ইরান একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছিল। তবে ২০১৭ সালে তৎকালীন সর্বোচ্চ নেতা আলি হোসেইনি খামেনি ২ হাজার কিলোমিটার পাল্লার ওপর সীমা আরোপ করায় তা মহাকাশে যান উৎক্ষেপণের কাজে ব্যবহার করা শুরু হয়। লুইস বলেন, ‘তারা খামেনির মত পরিবর্তনের জন্য অপেক্ষা করছিল। এখন তিনি মৃত।’

কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি মনে করেন, আমেরিকার মূল ভূখণ্ড আপাতত নিরাপদ। তবে তিনি বলেন, ‘এই হামলা থেকে বোঝা যায় যে আমেরিকার যে ঘাঁটিগুলো ইরানের নাগালের বাইরে মনে করা হতো, সেগুলো আসলে এখন আওতার মধ্যে চলে এসেছে। এর মধ্যে ৩ হাজার কিলোমিটার দূরে সরিয়ে রাখা মার্কিন যুদ্ধজাহাজগুলোও অন্তর্ভুক্ত হতে পারে।’

পার্সি আরও উল্লেখ করেন, এই ঘটনাটি রোমানিয়াসহ যেসব ইউরোপীয় দেশ মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, তাদের নতুন করে ভাবাতে পারে। এর ফলে ওই ঘাঁটিগুলোও এখন ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা খুব শিগগিরই আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে। তবে ২০২৫ সালের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির একটি মূল্যায়ন অনুযায়ী, তেহরান চাইলে ২০৩৫ সালের মধ্যে সামরিকভাবে কার্যকর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হতে পারে।

জেমস মার্টিন সেন্টার ফর নন-প্রলিফারেশন স্টাডিজের গবেষক স্যাম লেয়ার সিএনএনকে বলেন, ‘মানুষ প্রায়ই ভুলে যায় মহাকাশযান উৎক্ষেপণের প্রযুক্তি আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি মূলত একই।’

তিনি মনে করেন, ইরান হয়তো তাদের ‘কায়েম-১০০’-এর মতো রকেটগুলোকে ব্যালিস্টিক কাজে ব্যবহার করে এই দীর্ঘ দূরত্বে পৌঁছেছে অথবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক ওজন কমিয়ে পাল্লা বাড়িয়েছে।

তবে দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানার জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য ইরানের আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পার্সি। তার মতে, ডিয়েগো গার্সিয়ার মতো প্রত্যন্ত অঞ্চলের সঠিক অবস্থান বা গতিবিধির তথ্য ইরান সম্ভবত রাশিয়া বা চীনের কাছ থেকে পাচ্ছে। সিএনএনের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রাশিয়া বর্তমানে মার্কিন সেনা, জাহাজ ও বিমানের অবস্থান সম্পর্কিত গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে।

কালবেলা/এমএসকেএম/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর সংসদ অভিমুখে মিছিল করবে না ‘ককরোচ পার্টি’

কাতারের উপহার / নতুন এয়ারফোর্স ওয়ানকে আরও শক্তিশালী করা হবে: ট্রাম্প

ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা

সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

১১

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১২

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

১৩

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১৪

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১৫

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১৬

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৭

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

২০
X