সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি না খুললে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের খার্গ দ্বীপ এবং তেল, বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা চালানো হবে। হরমুজ প্রণালি ব্যবস্থার জন্য দ্রুত খুলে না দিলে এ ধরনের পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো সমঝোতা দ্রুত না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খার্গ দ্বীপ লক্ষ্য করে হামলা চালাতে পারে।

তিনি দাবি করেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে সমঝোতা না হলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে।

এর আগে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো সরাসরি আলোচনা হয়নি, তবে বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা আদান-প্রদান হয়েছে। এ মধ্যস্থতাকারীদের মধ্যে পাকিস্তানের নামও উল্লেখ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনাকে তেহরান ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ হিসেবে দেখছে। তিনি আরও বলেন, আলোচ্য বিষয়গুলোতে ইরানের অবস্থান স্পষ্ট এবং দেশটি নিজস্ব কাঠামোর ভিত্তিতেই এগোচ্ছে।

তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, আমেরিকায় কতজন মানুষ তাদের কূটনৈতিক দাবিকে গুরুত্ব দেয়, তা নিয়েই প্রশ্ন আছে। আমাদের অবস্থান শুরু থেকেই পরিষ্কার, কিন্তু অন্য পক্ষ বারবার অবস্থান পরিবর্তন করছে।

বাঘেই জানান, ইরান প্রতিবেশী দেশগুলোকে শত্রু হিসেবে দেখে না। বরং তাদের সঙ্গে সাংস্কৃতিক, ধর্মীয় ও অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ইরানের সামরিক পদক্ষেপ কেবল সেইসব ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে, যেগুলো থেকে ইরানের ওপর হামলা চালানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সৌদিআরবসহ বিভিন্ন দেশের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। সংঘাত থেকে দূরে থাকার জন্য কিছু আঞ্চলিক দেশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

এদিকে, চলমান সংকটের সঙ্গে ইউক্রেন যুদ্ধকে যুক্ত করার প্রচেষ্টার সমালোচনা করেন তিনি। বিশেষভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রসঙ্গ তুলে ধরে বলেন, আঞ্চলিক দেশগুলোকে এই সংঘাতে জড়ানো যাবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্টিনেজের চোটে 'বাড়তি চাপে' আর্জেন্টিনা

মহাগুরুত্বপূর্ণ ম্যাচেই বড় ধাক্কা! চোটের কারণে মাঠ ছাড়লেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন: ট্রাম্প

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে যে রেকর্ড গড়লেন ইয়ামাল

গোলশূন্য সমতায় বিরতিতে আর্জেন্টিনা-স্পেন

স্পেনের পাসিং ফুটবলে ‘দিশেহারা’ আর্জেন্টিনা

হাইড্রেশন ব্রেকের আগে মেসিদের বিপক্ষে স্পেনের দাপট

ব্রাজিলিয়ান কিংবদন্তির রেকর্ড ছুঁলেন মেসি

লামিন ইয়ামালের নামের পেছনে যে হৃদয়ছোঁয়া গল্প

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

১০

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

১১

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

১২

স্পেনের একাদশ ঘোষণা

১৩

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

১৪

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

১৫

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

১৬

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

১৭

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

১৮

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১৯

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

২০
X