কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানে বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত
ইরানে বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র। ছবি : সংগৃহীত

ইরানের ইস্ফাহান শহরে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে ইস্ফাহানে অন্যতম প্রধান অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা করা হয়। এ হামলায় ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।

ইরানে বিশাল এক বিস্ফোরণ ঘটছে- এমন একটি ভিডিও শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ভিডিওতে দেখা গেছে, পরপর কয়েকটি বিস্ফোরণ, সেই সঙ্গে বিশাল আগুনের শিখায় রাতের আকাশ আলোকিত হয়ে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প এই ভিডিওর সঙ্গে কোনো তথ্য যোগ করেননি। কিন্তু গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, এটি ইস্ফাহানের অস্ত্র গুদামে চালানো মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার ভিডিও।

ইস্ফাহান শহরটিতে ২৩ লাখ ইরানির বসবাস এবং সেখানে বদর সামরিক বাহিনীর বিমানঘাঁটি রয়েছে। তবে এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সেই সম্পর্কে বিস্তারিত কিছু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালানো হবে- ট্রাম্পের হুমকির একদিন পরেই এই হামলা হলো বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প হুমকি দিয়েছেন যে, শিগগিরই যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হলে তিনি ইরানের জ্বালানি সম্পদ এবং পারমাণবিক স্থাপনা ও পানি শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেবেন। এর একদিন পরই এই হামলার খবর আসল।

বাঙ্কার বাস্টার বোমা কী?

বাঙ্কার বাস্টার হল এক বিশেষ ধরনের বোমা, যা গভীর বাঙ্কার, সুড়ঙ্গপথ কিংবা কংক্রিটের তৈরি ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এই বোমাগুলো মাটির গভীরে প্রবেশ করে বিস্ফোরিত হয় এবং এর অভ্যন্তরে অবস্থিত সামরিক স্থাপনাগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। তেমনই একটি উন্নত অস্ত্র হলো GBU-72/B, যা ২০২১ সালে মার্কিন বিমানবাহিনী কর্তৃক পরীক্ষিত হয়েছিল।

এটিকে একটি উচ্চ-প্রভাবশালী অস্ত্র হিসেবে গণ্য করা হয়, যার শক্তিশালী ওয়ারহেডটি অত্যন্ত সুদৃঢ় লক্ষ্যবস্তু ধ্বংস করার উদ্দেশ্যে নকশা করা হয়েছে। এই বোমার অনন্য বৈশিষ্ট্য হল এটি ৬ মিটার পুরু কংক্রিট কিংবা ৩০ মিটার গভীর মাটি ভেদ করতে সক্ষম।

এতে একটি দুই-স্তরের বিস্ফোরণ ব্যবস্থা রয়েছে। প্রথম চার্জটি উপরিভাগ ভেদ করে প্রবেশপথ তৈরি করে এবং দ্বিতীয় চার্জটি অভ্যন্তরে বিস্ফোরিত হয়। এর ওজন ২,০০০ থেকে ৪,০০০ পাউন্ড পর্যন্ত হতে পারে। এর সুচালো ও ঘূর্ণায়মান অগ্রভাগটি অনেকটা ড্রিলের মতো কাজ করে-যা লক্ষ্যবস্তুর গভীরে প্রবেশ করে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

পদ ছাড়লেন কলকাতার মেয়র, জানালেন কারণ

নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল

‘মব সৃষ্টি করে’ গ্রেপ্তার বিএনপি নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

দৌলতদিয়া ফেরিঘাটে অপেক্ষায় থাকা যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা

‘আসিফ মাহমুদের ঐতিহাসিক পদক্ষেপের সুফল পাচ্ছে বাংলাদেশের ফুটবল’

১০

‘জামায়াত, এনসিপি ও রুমিন আপার বক্তব্যে বেশ মিল’

১১

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে সিটি করপোরেশন কর্মচারী আহত

১২

কেন হাদি হত্যার বিচার চান, ব্যাখ্যা দিলেন ডাকসু নেত্রী জুমা

১৩

চোরের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

১৪

হানিফ সংকেতের ‘চৈতন্যে’ জুলাই নাই: সারোয়ার তুষার

১৫

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

১৬

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

১৭

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

১৮

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

১৯

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

২০
X