কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ এএম
অনলাইন সংস্করণ

হামলা চালালে এই অঞ্চল ছাড়তে বাধ্য হবে, ইরানি সামরিক বাহিনীর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

এছাড়াও হামলা হলে হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হিসাব-নিকাশের উল্টোটা হবে বলেও জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। মার্কিন হামলার পাল্টা জবাব দিতে তারা কিছু ‘চমৎকার চমক’ প্রস্তুত করে রেখেছে বলেও সতর্ক করেছে।

ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়াশিংটন কোনো ভুল পদক্ষেপ নিলে তেহরান এমন ব্যবস্থা নেবে, যাতে যুক্তরাষ্ট্র ও তার সহযোগীরা এই অঞ্চলের তেল ও গ্যাস সম্পদ থেকে দীর্ঘকাল ‘বঞ্চিত’ থাকে এবং অঞ্চল ছাড়তে বাধ্য হয়।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি দাবি করেন, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় ইরান আজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। বিশেষ করে ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ৩০টিরও বেশি কৌশলগত স্থানে নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অন্যান্য অবকাঠামো লক্ষ্যবস্তু করার যে হুমকি দিয়েছেন, তার কড়া জবাব দিয়েছে ইরানি সামরিক সূত্র। তাসনিমের প্রশ্নের জবাবে জানানো হয়, ট্রাম্পের এই হুমকি কোনো শক্তি নয়, বরং তার চরম হতাশা ও অসহায়ত্বের বহিঃপ্রকাশ।

এদিকে ইরানের এক সামরিক সূত্র অত্যন্ত কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ট্রাম্প যদি এক গর্ত থেকে অন্য গর্তে পড়তে চান, তবে আমরা তার জন্য এমন এক ‘ব্ল্যাক হোল’ বা কৃষ্ণগহ্বর তৈরি করে রেখেছি যেখান থেকে তার বেরিয়ে আসা অসম্ভব হবে।’

ইরান জানিয়েছে, ট্রাম্পের সম্ভাব্য যেকোনো ‘পাগলামির’ পাল্টা জবাব দিতে তারা কিছু ‘চমৎকার চমক’ প্রস্তুত করে রেখেছে। ইরানের নতুন লক্ষ্যবস্তুর তালিকায় এখন সৌদি আরবের আরামকো ও ইয়ানবু তেল স্থাপনা এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ পাইপলাইন অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরান স্পষ্ট করে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট কোনো অপরাধ করলে যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের ওপর ব্যাপক হামলা চালাতে তারা কুণ্ঠাবোধ করবে না।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের হিসাব-নিকাশকেও চ্যালেঞ্জ জানিয়েছে তেহরান। সামরিক সূত্রের দাবি, ট্রাম্প ভাবছেন হুমকির মাধ্যমে হরমুজ প্রণালি খুলে যাবে এবং তেলের দাম কমবে। কিন্তু বাস্তবতা হবে তার উল্টো।

ইরান সতর্ক করেছে, ট্রাম্প যদি তার হুমকির বাস্তবায়ন করেন, তবে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে গিয়ে ঠেকবে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই উত্তেজনা বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে এক চরম অনিশ্চয়তার সৃষ্টি করেছে। তেহরান তাদের এই ‘গোল্ডেন স্ট্র্যাটেজি’র মাধ্যমে সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তারা যেকোনো স্তরের সামরিক ও অর্থনৈতিক যুদ্ধে লড়তে প্রস্তুত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

১০

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

১১

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১২

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১৩

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৫

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৭

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৮

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৯

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

২০
X