কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজের আকাশ থেকে ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন উধাও

এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন। ছবি : সংগৃহীত
এমকিউ-৪সি ট্রাইটন ড্রোন। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি ড্রোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে। যুদ্ধবিরতির মাত্র দুই দিনের মাথায় অন্যতম ব্যয়বহুল এই মার্কিন ড্রোন উধাওয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এমকিউ-৪সি ট্রাইটন ড্রোনটি হরমুজ প্রণালির ওপর দিয়ে উড্ডয়নের সময় হঠাৎ অদৃশ্য হয়ে যায়। উড্ডয়নরত অবস্থায় জরুরি সতর্কতা সংকেত পাঠানোর কিছুক্ষণ পরই এটি রাডার থেকে হারিয়ে যায়।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির ওপর প্রায় তিন ঘণ্টা নজরদারি শেষে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেল্লায় ফিরছিল। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য বলছে, কোড ৭৭০০ জরুরি সংকেত পাঠানোর সময় এটি ইরানের দিকে সামান্য মোড় নেয় এবং দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। এরপর অল্প সময়ের মধ্যেই সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ড্রোনটি ভূপাতিত হয়েছে নাকি গুলি করে নামানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর। ওই চুক্তির অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল পুনরায় চালুর ঘোষণা দিয়েছিল।

এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল নজরদারি ড্রোন, যার মূল্য ২০০ মিলিয়ন ডলারেরও বেশি। এটি দীর্ঘ সময় ধরে উচ্চতায় উড্ডয়ন করে কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এবং সমুদ্রপথের গুরুত্বপূর্ণ সংকীর্ণ রুট পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে তৈরি। পাশাপাশি এটি পি-৮এ পোসাইডন টহল বিমানের সহায়ক চোখ হিসেবেও কাজ করে।

ড্রোনটি ৫০ হাজার ফুটের বেশি উচ্চতায় টানা ২৪ ঘণ্টারও বেশি সময় উড়তে পারে এবং এর কার্যক্ষমতা প্রায় ৭ হাজার ৪০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে এ ধরনের ২০টি ড্রোন ছিল এবং আরও সাতটি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X