বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ড্রোন ভূপাতিত করতে আরবদের সহায়তা করেছে ইউক্রেন

নিজ দেশের ড্রোন ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
নিজ দেশের ড্রোন ঘাঁটিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধে তার দেশ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি রাষ্ট্রকে ইরানের তৈরি শাহেদ ড্রোন ভূপাতিত করতে কারিগরি ও সামরিক সহায়তা দিয়েছে। ইউক্রেনীয় ইন্টারসেপ্টর বা প্রতিরোধক ড্রোন কীভাবে ইরানি ড্রোন ধ্বংস করতে পারে, তা হাতে-কলমে দেখিয়েছেন তাদের বিশেষজ্ঞরা। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য সফর করেন জেলেনস্কি। ওই সময় উপসাগরীয় দেশগুলো ইরানের পক্ষ থেকে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ছিল। গত কয়েক বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের তৈরি এসব শাহেদ ড্রোন মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, আমরা মধ্যপ্রাচ্যে আমাদের সামরিক বিশেষজ্ঞ পাঠিয়েছি। তাদের মধ্যে ইন্টারসেপ্টর ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিশেষজ্ঞরা রয়েছেন। কয়েকটি দেশকে আমরা দেখিয়েছি, কীভাবে ইন্টারসেপ্টর ড্রোন দিয়ে শত্রুর ড্রোন ধ্বংস করতে হয়।

জেলেনস্কি আরও বলেন, আমরা কি ইরানি শাহেদ ড্রোন ধ্বংস করেছি? হ্যাঁ, করেছি। আমরা কি শুধু একটি দেশে এটি করেছি? না, বেশ কয়েকটি দেশে করেছি। আমি মনে করি, এটি আমাদের জন্য একটি বড় সাফল্য।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১০

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১১

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৩

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৪

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৫

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৬

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৭

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৮

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৯

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

২০
X