কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫১ এএম
অনলাইন সংস্করণ

সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রকে শর্ত দিল ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের উত্তেজনা ও বৈরিতার পর অবশেষে কূটনৈতিক সমাধানের পথে হাঁটার ইঙ্গিত দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে নতুন করে সংলাপ শুরু হতে যাচ্ছে, যেখানে চূড়ান্ত চুক্তির বদলে একটি প্রাথমিক কাঠামো বা ‘ফ্রেমওয়ার্ক’ তৈরির দিকেই জোর দেওয়া হচ্ছে।

ইরানের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, আসন্ন আলোচনায় সবচেয়ে গুরুত্ব পাবে দেশটির পারমাণবিক কর্মসূচি। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা কত হবে এবং বর্তমানে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত কীভাবে ব্যবস্থাপনা করা হবে- এসব স্পর্শকাতর বিষয় আলোচনার কেন্দ্রে থাকবে।

এদিকে আলোচনা শুরুর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইরান ১০টি শর্ত সম্বলিত একটি তালিকা দিয়েছে। সূত্রমতে, এই শর্তগুলোর মধ্যে কেবল পারমাণবিক বিষয় নয়, বরং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে লেবানন সংকটকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ করে লেবানন-এর চলমান সংকটকে গুরুত্ব দিয়ে ইরান স্পষ্ট করেছে-আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে কোনো টেকসই সমঝোতা সম্ভব নয়। অর্থাৎ, পারমাণবিক আলোচনার পাশাপাশি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিও সমানভাবে বিবেচনায় রাখতে হবে।

অন্যদিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়েও নিয়ন্ত্রিত পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটি প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত না রেখে ‘ক্যালিব্রেটেড’ বা পরিমিতভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের সুযোগ দিচ্ছে, যা তাদের কৌশলগত চাপ ও কূটনৈতিক বার্তার অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র : আলজাজিরা

কালবেলা/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X