কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র সংঘাত চায় না, যুদ্ধবিরতি বজায় আছে : হেগসেথ

যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি হেগসেথ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি হেগসেথ। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র সংঘাত চাইছে না, যুদ্ধবিরতি বজায় আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তবে ইরানকে একটি আন্তর্জাতিক জলপথে নিরীহ দেশ এবং তাদের পণ্য চলাচলে বাধা দিতে দেওয়া হবে না।

এখানে আন্তর্জাতিক জলপথ বলতে হরমুজ প্রণালির কথা বুঝিয়েছেন হেগসেথ।

তিনি বলেন, প্রজেক্ট ফ্রিডম মূলত অপারেশন এপিক ফিউরি থেকে আলাদা। যেটি যুদ্ধের শুরুতে গত ২৮শে ফেব্রুয়ারি শুরু করেছিল যুক্তরাষ্ট্র।

হেগসেথ বলেন, প্রজেক্ট ফ্রিডমের লক্ষ্য হলো ইরানি আগ্রাসন থেকে নিরীহ বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করা। এটি একটি সাময়িক ব্যবস্থা।

যুক্তরাষ্ট্রের অভিযানগুলোর কারণে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, না, যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের এই অভিযান সম্পূর্ণ আলাদা একটি বিষয়।

তবে ইরানকে সতর্ক করে তিনি বলেন, তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যেটির কারণে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে। আপাতত যুদ্ধবিরতি বজায় আছে।

সূত্র : বিবিসি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X