কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:৫২ এএম
আপডেট : ২৬ মে ২০২৬, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

বন্দর আব্বাসে বিস্ফোরণ, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও নৌ-মাইন বসানোর কাজে ব্যবহৃত জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ।

এর আগে ইরানের দক্ষিণের বন্দর শহর বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির গণমাধ্যম।

এদিকে যুদ্ধ বন্ধে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা করতে ইরানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা কাতারে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আলোচনায় কিছু অগ্রগতি হলেও এখনই চুক্তি খুব কাছাকাছি—এমন বলা যাবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মতো আঞ্চলিক দেশগুলোকেও যুক্ত হওয়া উচিত। তিনি চান, এসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে অংশ নিক।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল বর্তমানে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ১৮৫ জন নিহত এবং ৯ হাজার ৬৩৩ জন আহত হয়েছেন। সোমবারও লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে। সূত্র : আলজাজিরা

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X