কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ১০:০৩ এএম
আপডেট : ০৯ জুন ২০২৬, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। তিনি দুই নেতার মধ্যে চলমান উত্তেজনাকে ‘হালকা করে দেখানোর’ পাশাপাশি এটিকে ‘অতিরঞ্জিতভাবে উপস্থাপন’ করা হচ্ছে বলেও মন্তব্য করেন।

ইরান ইস্যুতে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং পাল্টা হামলার প্রেক্ষাপটে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে। এ সময় তিনি নেতানিয়াহুকে উদ্দেশ করে কড়া ভাষায় বলেন, ‘বিবি, সতর্ক হও, নইলে তুমি একা হয়ে পড়বে।’

এই ঘটনার পর দুই দেশের মধ্যকার কূটনৈতিক আলোচনা আরও গুরুত্ব পায়, যেখানে ইসরায়েল ও ইরান সাময়িকভাবে হামলা স্থগিতের ঘোষণা দেয়। যদিও দুই পক্ষের মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি, তবে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার একটি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছিল ইসরায়েল।

তবে ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে ফোন করে ওই পরিকল্পনা থেকে সরে আসার আহ্বান জানান। তিনি সতর্ক করেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ওয়াশিংটনের সমর্থন নাও পাওয়া যেতে পারে।

ট্রাম্প পরে দাবি করেন, তার আহ্বানের পর নেতানিয়াহু পরিকল্পিত হামলা স্থগিত করেন এবং ইরানও পাল্টা হামলা থেকে বিরত থাকার বার্তা দিয়েছে। তিনি আরও বলেন, উভয় পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পরোক্ষ আলোচনা চলছে।

তবে এই পুরো পরিস্থিতিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুই নেতার মধ্যে প্রায় চার দশকের সম্পর্ক রয়েছে এবং এমন পরিস্থিতিতে মাঝে মাঝে মতপার্থক্য দেখা দেওয়া স্বাভাবিক।

তার মতে, ‘এটি অনেকটা প্রেমিক-প্রেমিকার ঝগড়ার মতো, যেখানে সাময়িক উত্তেজনা তৈরি হয়, কিন্তু সম্পর্ক অটুট থাকে।’

লেইটার বলেন, ‘তাদের মধ্যে প্রায় ৪০ বছরের গভীর বন্ধুত্ব রয়েছে, আর মাঝে মাঝে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে একটু ঝগড়া হয় এবং কখনো কখনো ঘরের ভেতরের পরিবেশ এবং কথোপকথনের উত্তেজনা কিছুটা উত্তপ্ত হয়ে উঠতে পারে।’

তিনি আরও বলেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে যোগাযোগ মূলত সহযোগিতামূলক এবং দুই দেশের মধ্যে কৌশলগত সমন্বয় অত্যন্ত শক্তিশালী। একই সঙ্গে তিনি দাবি করেন, কিছু গণমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছে।

ইসরায়েলি রাষ্ট্রদূত স্বীকার করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ট্রাম্পের অনুরোধে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের ‘উত্তেজনা কমানোর’ সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি যোগ করেন, ‘মার্কিন প্রেসিডেন্ট খুব ভালো করেই বোঝেন, ইসরায়েল জবাব না দিয়ে নিজের দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত মুখ বুজে সহ্য করতে পারে না।’

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নতুন করে গতি পেয়েছে। কয়েক মাস ধরে চলা সংঘাত এবং সামরিক পাল্টা পদক্ষেপের পর হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথেও অস্থিরতা তৈরি হয়েছিল, যা বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছিল।

বিশ্লেষকদের মতে, বর্তমান কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি সুযোগ তৈরি করলেও ইসরায়েল-ইরান সম্পর্ক এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

কালবেলা/এএসএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রাবণের বৃষ্টিতে রুনা লায়লার সুরের বর্ষণ

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

১০

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১১

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১২

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১৩

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৪

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৫

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৮

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৯

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

২০
X