কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ

ডিএসইতে এক দিনে লেনদেন বেড়েছে ২০০ কোটি টাকা

শেয়ারবাজার
ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেন শেষ হয়েছে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে। এদিন আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ২০০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেন।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৯ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪০ পয়েন্ট হয়েছে। ডিএসইর অন্য সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৪ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২৬ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ৯৭৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসইতে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯২ কোটি ৫৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৯টির, কমেছে ৮৩টির। ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল।

গতকাল ইসলামী ব্যাংকের শেয়ারদর ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে কোম্পানিটি। দ্বিতীয় স্থানে ছিল এডিএন টেলিকম লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারদর ৮ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে।

দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ০১ পয়সা বা ১ দশমিক ১৮ শতাংশ কমেছে। দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৪১ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X