সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম
অনলাইন সংস্করণ

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাচনীয় জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার চন্দরপুর এলাকায় পূর্বনির্ধারিত একটি নির্বাচনি জনসভায় অংশ নেন হাবিবুল ইসলাম হাবিব। জনসভায় বক্তব্য দে্রয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাবিবুল ইসলাম হাবিব মঙ্গলবার রাত থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বুধবার সকালেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তবে চন্দনপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি সেখানে যোগ দেন।

বিএনপি নেতা জিয়াউর রহমান বলেন, বুধবার রাত থেকে হাবিবুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবু তিনি চন্দনপুর জনসভায় যোগদান করেছিলেন। এ সময় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জনসভাস্থলে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X