কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ মে ২০২৬, ০১:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকার নোট

অনেক আলোচনার পর অবশেষে বাজারে এসেছে পাঁচ টাকার নতুন নোট। গতকাল মঙ্গলবার এ নোটের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে নতুন নোট বাজারে দেওয়া হয়েছে। নতুন ডিজাইনের এ নোটের সম্মুখভাগের বাঁ পাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা, কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পেছন ভাগে গ্রাফিতি-২০২৪-এর ছবি মুদ্রিত আছে। অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অর্থ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে বাজারে ছাড়া হয়েছে। নোটটি প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময় বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে।

অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত পাঁচ টাকা মূল্যমান কারেন্সি নোটটির আকার নির্ধারণ করা হয়েছে ১১৭ মিমি x ৬০ মিমি। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে হালকা গোলাপি রঙের আধিক্য রয়েছে। নোটের বাঁ দিকে বিদ্যমান ২ মিমি চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভেতর প্রবিষ্ট, যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়। এ ছাড়া নোটের সম্মুখভাগের নিচের ব্লিউইশ প্যাটার্নের ওপরের অংশে মাইক্রোপ্রিন্ট হিসেবে আনুভূমিকভাবে ইংরেজি বড় অক্ষরে অসংখ্য ‘বাংলাদেশ’ মুদ্রিত রয়েছে।

অর্থ বিভাগের সংবাদ বিজপ্তিতে বলা হয়, নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের পাঁচ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এ ছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি পাঁচ টাকা মূল্যমান নমুনা নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

কমলো হার্টের রিংয়ের দাম

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১০

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১১

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১২

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৩

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৪

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৫

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৬

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

১৭

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা খুন

১৮

বিরোধী দলের এলাকাও উন্নয়নের বাইরে থাকবে না : প্রধানমন্ত্রী

১৯

প্রিমিয়ারে টেইলর সুইফটের চমক,আলোচনায় 'টয় স্টোরি ৫'

২০
X