বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫১ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

শিগগির পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কাজ শুরু করবে ভারত

শিগগির পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কাজ শুরু করবে ভারত

ভারতের উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের পালা শেষ হলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কাজ শুরু করবে ভারত। গতকাল শুক্রবার জম্মুর আরএস পুরা এলাকায় বিজেপির নির্বাচনী সভায় তিনি বলেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর আদতে জম্মু ও কাশ্মীরেরই অংশ। এ বিধানসভার ভোট শেষ হলে তাদের কাশ্মীরকে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে।’ খবর আনন্দবাজার অনলাইনের।

লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতা তথা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ৪০০ আসনে জিতলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে ভারতে যুক্ত করা হবে।’ এবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচারে সেই স্পর্শকাতর বিষয়টিকেই হাতিয়ার করলেন যোগী। তিনি বলেন, ‘পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেদেরই সামলাতে পারছে না, অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? তাদের অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছে।’ প্রসঙ্গত, গত মে মাসের গোড়া থেকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদসহ সামাহনি, সেহানসা, মিরপুর, রাওয়ালকোট, হাত্তিয়ান বালা, খুইরাট্টা, তত্তাপানির মতো এলাকায় ইসলামাবাদবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। চড়া রাজস্ব, মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ সংকটের মুখে অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের অসন্তোষ অনেক দিন ধরেই জমা হচ্ছিল। ওই অঞ্চলে উৎপন্ন বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে পাকিস্তানের অন্যান্য শহরে।

তা নিয়ে ক্ষুব্ধ অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা প্রতিবাদে পথে নেমেছেন। খোলাখুলি পাকিস্তানবিরোধী স্লোগান দিচ্ছেন তারা। পাকিস্তানের পুলিশ ও আধাসেনার গুলিতে এরই মধ্যে বহু বিক্ষোভকারী হতাহতও হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১০

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১১

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১২

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১৩

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৫

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৬

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৮

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৯

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X