কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ফিক্সিংয়ের অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক শামীম

বিসিব পরিচালক মোখলেসুর রহমান শামীম। ছবি : সংগৃহীত
বিসিব পরিচালক মোখলেসুর রহমান শামীম। ছবি : সংগৃহীত

ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ ওঠার পর স্বেচ্ছায় নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীম। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক পদ ও অডিট কমিটির চেয়ারম্যানসহ তার সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন।

নিজের পোস্টে শামীম জানান, সাম্প্রতিক অভিযোগের প্রেক্ষিতে একটি স্বাধীন, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও বোর্ডের ভাবমূর্তি রক্ষার জন্য তার ব্যক্তিগত দায়বদ্ধতার প্রকাশ।

ফেসবুকে দেওয়া বক্তব্যে তিনি লেখেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে আমি স্বেচ্ছায় বিসিবির সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রক্রিয়া নিশ্চিত করা যায়। এটি কোনোভাবেই দোষ স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার অঙ্গীকারের বহিঃপ্রকাশ।’

তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে কষ্টের হলেও প্রতিষ্ঠানের স্বার্থকে প্রাধান্য দিয়েই তিনি পদত্যাগ করেছেন।

“ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ,” বলেন শামীম।

তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জানান, সত্য ও ন্যায়ের ওপর তার আস্থা রয়েছে এবং তিনি তদন্ত প্রক্রিয়ায় সর্বোচ্চ সহায়তা করবেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এক ফ্রিল্যান্স ক্রীড়া সাংবাদিক শামীমের বিরুদ্ধে বিপিএলের একটি ম্যাচে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। ওই প্রতিবেদনে দাবি করা হয়, সিলেট পর্বে অনুষ্ঠিত একটি ম্যাচকে কেন্দ্র করে ম্যাচ গড়াপেটার পরিকল্পনা, অর্থ লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে শামীমের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এমনকি কল রেকর্ড ও অন্যান্য তথ্যের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এই অভিযোগ প্রকাশের পরপরই তদন্তের স্বার্থে নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন শামীম। সর্বশেষ বিসিবি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি এবং পরে অডিট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।

কালবেলা/এমএসকেএম/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X