কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন জয় শাহ

আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছবি : সংগৃহীত
আইসিসি চেয়ারম্যান জয় শাহ। ছবি : সংগৃহীত

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলানোর সিদ্ধান্ত বাতিলের জন্য শেষ মুহূর্তে যে আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তা আইসিসির ডিসপিউট রেজুলেশন কমিটি (ডিআরসি) শুনতে পারবে না।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ড অব ডিরেক্টরসের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরসি আপিল গ্রহণের এখতিয়ার রাখে না। ফলে বাংলাদেশের এই উদ্যোগ কার্যত নিষ্ফল হওয়ার পথেই।

এর আগে বাংলাদেশের এমন অবস্থান থেকে সরে আসতে গত বুধবার আইসিসি পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে একটি সভা ডেকেছিল। সেখানে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪-২ ব্যবধানে হেরে যায়। নিজেদের অবস্থান থেকে সরে আসতে আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি)।

কিন্তু বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে, তারা ভারতে খেলতে হলে বিশ্বকাপ বর্জন করবে।

তবে গভর্নিং বোর্ডের সিদ্ধান্ত ঘুরিয়ে দেওয়ার শেষ চেষ্টা হিসেবে আইসিসির বিবাদ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে আপিল করেছিল বিসিবি। তবে তাদের আপিল সাব কমিটির এখতিয়ারের বাইরে হওয়ায় তা শুনানিতে যাচ্ছে না।

ডিআরসির টার্ম অব রেফারেন্সের ১.৩ ধারা অনুযায়ী বোর্ড পরিচালকদের মাধ্যমে নেওয়া আইসিসির কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল পরিচালনা করতে পারবে না ডিআরসি। এবার শেষ চেষ্টা হিসেবে ক্রীড়া আদালতের দ্বারস্থ হতে পারে বিসিবি।

পিটিআইকে বিসিবির এক সূত্র জানিয়েছেন, ‘হ্যাঁ, বিসিবি আইসিসির ডিআরসির দ্বারস্থ হয়েছে, কারণ তারা তাদের সব কটি বিকল্পই যাচাই করে দেখতে চায়। যদি ডিআরসি বিসিবির বিরুদ্ধে রায় দেয়, তবে একমাত্র সংস্থা যেটির দ্বারস্থ হওয়া সম্ভব তা হলো সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস।’

এদিকে জানা গেছে, দুবাইয়ে পৌঁছে গেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। সেখানেই বাংলাদেশের স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডের নাম আনুষ্ঠানিকভাবে জানাতে পারেন তিনি। এ ছাড়া বাংলাদেশের এমন সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারেন জয় শাহ, এমনটাই জানিয়েছে ভারতের গণমাধ্যম পিটিআই।

নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র পিটিআইকে বলেন, ‘আমিনুল ইসলাম বুলবুলের ওপর আইসিসি বোর্ড সদস্যরা ক্ষুব্ধ। কেন তিনি আইসিসিকে না জানিয়ে সংবাদ সম্মেলন করলেন? আসিফ নজরুলের আইসিসির সঙ্গে সংশ্লিষ্টতা নেই কিন্তু বুলবুলের উচিত হয়নি আইসিসিকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই সংবাদ সম্মেলন করার।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X