বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ
মোদির হুঁশিয়ারি

দিল্লির বিস্ফোরণে জড়িতদের রেহাই নেই

দিল্লির বিস্ফোরণে জড়িতদের রেহাই নেই

ভারতের নয়াদিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এ ঘটনার ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না। সোমবার সন্ধ্যার ওই বিস্ফোরণে ১৩ জন নিহত ও ২০ জন আহত হন। মোদি বলেন, ‘আমাদের সংস্থাগুলো এ ষড়যন্ত্রের মূলে পৌঁছাবে। যারা এর সঙ্গে জড়িত, কেউই রেহাই পাবে না। সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।’

এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার ভুটানের রাজধানী থিম্পুতে বক্তব্য দিতে গিয়ে নরেন্দ্র মোদি এ সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, ‘আজ আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে হাজির হয়েছি। সোমবার সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা পুরো দেশকে মর্মাহত করেছে। নিহতদের পরিবারের শোক আমি বুঝতে পারছি। পুরো দেশ আজ তাদের পাশে।’

এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে দিল্লির লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে এক ট্রাফিক সিগন্যালে একটি ধীরগতির গাড়িতে বিস্ফোরণ ঘটে। সাদা রঙের হুন্দাই আই-২০ গাড়িটিতে বিস্ফোরণে আগুন ধরে যায়। আশপাশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। এলাকা ছিল রাজধানীর ব্যস্ততম জায়গাগুলোর একটি।

সূত্র জানায়, গাড়িটির মালিক ছিলেন জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মোহাম্মদ। তিনি গাড়ি চালাচ্ছিলেন বলেই ধারণা করা হচ্ছে। উমর পেশায় চিকিৎসক। তবে তিনি টেলিগ্রাম অ্যাপে সক্রিয় ‘এক উগ্রপন্থি চিকিৎসক দলের’ সদস্য ছিলেন। ওই দলটির সঙ্গে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দা সূত্রের দাবি।

বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে প্রতিবেশী রাজ্য হরিয়ানার ফরিদাবাদ পুলিশ এক কাশ্মীরি চিকিৎসকের ভাড়া করা দুটি ঘর থেকে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক ও দাহ্য পদার্থ উদ্ধার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X