মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

নিবন্ধিত স্পোর্টসম্যান ও অ্যাথলেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন সুবিধা রাখা হয়েছে। ছবি : সংগৃহীত
নিবন্ধিত স্পোর্টসম্যান ও অ্যাথলেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন সুবিধা রাখা হয়েছে। ছবি : সংগৃহীত

দেশের খেলোয়াড় ও অ্যাথলেটদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটি খেলাধুলাজনিত বিভিন্ন শারীরিক সমস্যা ও ইনজুরি ব্যবস্থাপনায় বিশেষায়িত সেবা প্রদানের লক্ষ্যে ‘সমন্বিত স্পোর্টস মেডিসিন বোর্ড’ গঠন করেছে।

রোববার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টারের অর্থোপেডিক্স ও স্পোর্টস সার্জারির চিফ কনসালটেন্ট ডা. শেখ মু. আব্দুল্লাহ আল রাফি।

তিনি জানান, খেলাধুলার সময় সৃষ্ট ইনজুরি, হাঁটুর ব্যথা, লিগামেন্টজনিত সমস্যা, মাংসপেশির আঘাত, পুনর্বাসন এবং পারফরম্যান্স উন্নয়নসংক্রান্ত বিষয়ে দেশের সকল খেলোয়াড় ও অ্যাথলেট এই বিশেষ সেবা গ্রহণ করতে পারবেন। স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক স্পোর্টস সার্জন এবং স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের সমন্বয়ে গঠিত বোর্ড খেলোয়াড়দের জন্য সমন্বিত মূল্যায়ন ও চিকিৎসা পরামর্শ প্রদান করবে।

এই উদ্যোগের আওতায় সকল নিবন্ধিত স্পোর্টসম্যান ও অ্যাথলেটদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেশন সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি স্পোর্টস ইনজুরি সংশ্লিষ্ট চিকিৎসা ও সার্জারিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, একসঙ্গে তিনজন বিশেষজ্ঞের মতামত গ্রহণের সুযোগ এবং পেশাদার খেলোয়াড়দের জন্য বিশেষ পারফরম্যান্স মূল্যায়নের ব্যবস্থাও থাকবে।

ডা. রাফি বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াবিদদের জন্য আধুনিক ও সমন্বিত স্পোর্টস মেডিসিন সেবা সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। আন্তর্জাতিক মানের চিকিৎসা ও পুনর্বাসন সেবা প্রদানের মাধ্যমে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি পারফরম্যান্স উন্নয়ন এবং দ্রুত মাঠে ফিরিয়ে আনতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও জানান, বিনামূল্যে এই বিশেষ ক্যাম্পে অংশগ্রহণের জন্য আগাম নিবন্ধন বাধ্যতামূলক। সেবা গ্রহণের সময় খেলোয়াড়দের ক্লাব আইডি কার্ড অথবা সংশ্লিষ্ট ফেডারেশনের আইডি কার্ড সঙ্গে আনতে হবে।

মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার আশা করছে, এই উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং খেলাধুলাজনিত আঘাত প্রতিরোধ ও ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X