বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ

পাকিস্তানে সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ

ইসলামাবাদে ২৭তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যৌথ বিরোধী জোট তেহরিক তাহাফফুজ-এ-আইন পাকিস্তান (টিটিএপি)। গতকাল মঙ্গলবার পার্লামেন্ট হাউস থেকে শুরু হওয়া মিছিলটি সুপ্রিম কোর্টের সামনে গিয়ে শেষ হয়। খবর জিও টিভির।

জোটের প্রধান মাহমুদ খান আচাকজাই, আল্লামা রাজা নাসির আব্বাস, ব্যারিস্টার গোহর আলি খানসহ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মীরা বিক্ষোভে অংশ নেন। শান্তিপূর্ণভাবে সমাপ্ত এ কর্মসূচির পর টিটিএপি দেশজুড়ে ব্ল্যাক ডে পালনের ঘোষণা দেয়।

বিক্ষোভস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আল্লামা আব্বাস বলেন, পাকিস্তানে ন্যায়বিচারের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সংবিধান এখন বিতর্কিত দলিলে পরিণত করা হয়েছে। কোনো আইনই সংবিধানের চেতনার বিরুদ্ধে যেতে পারে না। টিটিএপি নেতৃত্বের দাবি, দেশে মতপ্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। আল্লামা আব্বাস বলেন, মানুষকে নীরব করে রাখা হচ্ছে, মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা বেঁচে থাকা পর্যন্ত চুপ থাকব না।

জোটটি জানিয়েছে, আগামী শুক্রবার সারা দেশে সমর্থকরা কালো ব্যাজ পরিধান করে ব্ল্যাক ডে পালন করবে। পাশাপাশি আন্দোলনের অংশ হিসেবে একটি জাতীয় সম্মেলন আহ্বান করা হচ্ছে।

গত সপ্তাহে পাকিস্তান পার্লামেন্ট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস করে, যার মাধ্যমে বিচারিক কাঠামো এবং সামরিক কমান্ড ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এ সংশোধনী নিয়েই দেশজুড়ে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১০

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১১

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১২

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিশ্বকাপের আর্জেন্টাইন ডিফেন্ডার

১৩

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৪

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৫

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৬

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

১৮

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

১৯

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

২০
X