বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

গাজায় শীতের মধ্যে নতুন দুর্ভোগ বন্যা

বাস্তুচ্যুতদের তাঁবু ডুবেছে
গাজায় শীতের মধ্যে নতুন দুর্ভোগ বন্যা

শীতকাল শুরু হয়েছে। বইছে মৌসুমি বাতাস। এর মধ্যে ভারী বৃষ্টিপাতে ডুবেছে গাজার বাস্তুচ্যুতদের হাজারো তাঁবু। মঙ্গলবার উপত্যকায় এ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজার হাজার গৃহহীন চরম দুর্ভোগে পড়েন। একদিকে দুই বছর ধরে দফায় দফায় ইসরায়েলি হামলায় বারবার বাস্তুচ্যুতে হয়েছেন গাজাবাসী। এর মধ্যে টানা অবরোধে খাদ্যাভাবে থাকা উদ্বাস্তুদের জন্য এখন নতুন দুর্ভোগ হিসেবে দেখা দিয়ে বন্যা।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনো শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। দুই বছর ধরে চলা স্থল ও বিমান হামলায় গাজার ২০ লাখ মানুষের একটি বড় অংশ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এদের মধ্যে অনেকেই এখন তাঁবু এবং অন্যান্য অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

অক্টোবরের মাঝামাঝি থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুদ্ধে গাজার বেশিরভাগ অংশ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে মৌলিক অবকাঠামোও রয়েছে। ফলে বেশিরভাগ মানুষের জীবনযাত্রার অবস্থা ভয়াবহ হয়ে পড়েছে। মঙ্গলবার বৃষ্টিপাতের সময় উম্মে আহমেদ আওদাহ তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে বলেন, এই দুর্ভোগ, এই বৃষ্টি এবং নিম্নচাপ, এটি শুধু শীতের শুরু এবং আমরা এরই মধ্যে প্লাবিত। আমরা নতুন তাঁবু পাইনি। আমাদের তাঁবু দুই বছরের পুরোনো এবং এগুলো সম্পূর্ণ জীর্ণ।

ফিলিস্তিনি এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ আল-শাওয়া বলেন, এখনো বাস্তুচ্যুত প্রায় ১৫ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে তিন লাখ তাঁবুর প্রয়োজন।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছে, গত সপ্তাহে বৃষ্টির পানিতে বাস্তুচ্যুত পরিবারের হাজার হাজার তাঁবু ডুবে গেছে অথবা মুষলধারে বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবরুদ্ধ এ উপত্যকার কিছু এলাকায় বন্যার পানি বেড়ে গেছে এবং তাঁবুগুলো ভেসে গেছে। অন্যদিকে, বন্যার কারণে একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম স্থগিত করতে হয়েছে বলে চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সোমবার জাতিসংঘ জানিয়েছে যে, গাজায় শীতকালীন সরবরাহ আনার কাজ চলছে। দাতব্য সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সেখানে প্রয়োজনীয় জিনিসের সরবরাহ প্রবেশ করতে পারছে না।

হামাস-নেতৃত্বাধীন গাজা কর্তৃপক্ষ জানিয়েছে যে, যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রতিশ্রুতি অনুসারে যে পরিমাণ সহায়তা প্রবেশের কথা ছিল ইসরায়েল ততটা প্রবেশ করতে দিচ্ছে না। সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েল অনেক প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে বাধা দিচ্ছে।

অপরদিকে, ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতি চুক্তির অধীনে বাধ্যবাধকতাগুলো সম্পূর্ণভাবে মেনে চলছে এবং গাজায় কোনো সহায়তা প্রবেশ বন্ধ হয়নি। তাদের অভিযোগ সহায়তা সংস্থাগুলো সহায়তা বিতরণে অদক্ষ অথবা হামাস এসব সহায়তা ‘চুরি’ করছে। যদিও হামাস অভিযোগ অস্বীকার করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X