স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

শততম টেস্টের পর বড় সুখবর পেলেন মুশফিক

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট—বাংলাদেশ ক্রিকেটের জন্য যেমন গুরুত্বপূর্ণ, মুশফিকুর রহিমের নিজের ক্যারিয়ারের জন্যও তা রীতিমতো এক বিশেষ অধ্যায়। ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি, অভিজ্ঞতার সঙ্গে দায়িত্বশীলতার অনবদ্য মিশ্রণ—সব মিলিয়ে এই সিরিজ যেন নতুন করে মনে করিয়ে দিল, তিন ফরম্যাটের ভিড়েও লাল বলের সফর মুশফিকের জন্য এখনো কতটা আপন। সেই পারফরম্যান্সের পুরস্কার এবার মিলল আইসিসির হালনাগাদ র‍্যাঙ্কিংয়েও।

আইসিসির সর্বশেষ প্রকাশিত টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ লাফিয়ে উঠে বর্তমানে ৩০ নম্বরে অবস্থান করছেন মুশফিক—যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। অভিজ্ঞতার সঙ্গে সাম্প্রতিক ধারাবাহিকতাই তাকে আবারও শীর্ষ সারিতে ফিরিয়ে এনেছে।

একই ম্যাচে শতকের দেখা পাওয়া লিটন দাসও পিছিয়ে নেই। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ৮ ধাপ এগিয়ে লিটন এখন ৩৭-এ। টেস্টে তার ক্রমাগত উন্নতির প্রতিফলনই এই অগ্রগতি। আরেক ডিপেন্ডেবেল মুমিনুল হকও ৮ ধাপ উঠে এখন ৪৬ নম্বর স্থানে। টপ অর্ডারে ফিরে পাওয়া আত্মবিশ্বাস যেন র‍্যাঙ্কিংয়েও দৃশ্যমান।

যুবাদের মধ্যেও উন্নতি আছে। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৭২ নম্বরে।

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বড় সুখবর এসেছে বাংলাদেশের। মিরপুরে রেকর্ড গড়া বোলিংয়ে ম্যাচের সেরা পারফরমার তাইজুল ইসলাম টেস্ট বোলারদের তালিকায় ৪ ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দীর্ঘদিন পরে বাংলাদেশের কোনো বোলার এতটা উঁচুতে অবস্থান করলেন—এখন টেস্ট র‍্যাঙ্কিংয়ে দেশের সেরা বোলার তিনিই।

ব্যাটিং, বোলিং—দুই তালিকাতেই বাংলাদেশের একাধিক ক্রিকেটারের একসঙ্গে উন্নতি টেস্ট দলে ধীরে ধীরে জমে ওঠা আত্মবিশ্বাসেরই প্রতিচ্ছবি। মিরপুরের সেই স্মরণীয় টেস্ট এখন শুধু জয় দিয়েই নয়, বরং আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়েও এনে দিল একগুচ্ছ উজ্জ্বল খবর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১০

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১১

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১২

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৩

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৪

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৫

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৬

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৭

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৮

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৯

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

২০
X