মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন মহিলা দলের নেত্রী পাপিয়া

মহিলা দলের নেত্রী পাপিয়া। ছবি : কালবেলা
মহিলা দলের নেত্রী পাপিয়া। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহ-সভানেত্রী এবং ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা জেসমিন পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে পাপিয়াকে জাতীয়তাবাদী মহিলা দল থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।

এখন থেকে সংগঠনের নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে তাসলিমা জেসমিন পাপিয়া কার্যকর ভূমিকা রাখবেন বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়। এ আদেশ ২৬ নভেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তাসলিমা জেসমিন পাপিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষ্মীন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেনের স্ত্রী। ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন। সে সময়ে তাকে মহিলা দলের পদ থেকে বহিষ্কার করে সংগঠনটি। ওই নির্বাচনে পাপিয়া প্রজাপতি প্রতীকে মোট ৪৭ হাজার ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহীনা সুলতানা শিল্পী সেলাই মেশিন প্রতীকে পেয়েছিলেন ২৯ হাজার ৮৩৩ ভোট।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তাসলিমা জেসমিন পাপিয়া টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসিরকে ধন্যবাদ জানিয়ে কালবেলাকে বলেন, উপজেলা বিএনপি এবং মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে এখন তিনি কার্যকরী ভূমিকা রাখবেন এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে আসনটি খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে নিরলস সাংগঠনিক কর্মকাণ্ড চালাবেন।

এদিকে পাপিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে উপজেলা বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X