কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৩:৪৩ এএম
অনলাইন সংস্করণ

শেখ ফয়েজ গ্রেপ্তার

শেখ ফয়েজ আহম্মেদ। ছবি : সংগৃহীত
শেখ ফয়েজ আহম্মেদ। ছবি : সংগৃহীত

ফরিদপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলার আসামি শেখ ফয়েজ আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তার হন তিনি।

গত বছর ৫ আগস্টের পর শেখ ফয়েজ দীর্ঘদিন পালিয়ে থেকে চলতি মাসে ফিরে আসেন। তিনি জুলাই হামলার আসামি হয়েও সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে কৌশলে ‘সাহসী’ সাংবাদিকের পুরস্কার গ্রহণ করেন।

বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে ফয়েজকে আটক করে ছাত্র-জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-ফরিদপুরের সদস্য সচিব সোহেল রানা বলেন, আমরা হতবাক হয়ে যাই- সরকার কীভাবে এমন একজন আসামিকে পুরস্কৃত করে। জুলাই হামলার আসামিকে পুরস্কৃত করা জুলাইয়ে নিহতদের সঙ্গে বেইমানির শামিল। আমরা আজ তাকে সামনে পেয়ে ধরে ফেলি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ২৪ এর আন্দোলনে শেখ ফয়েজ ছাত্র-জনতার ওপর হামলা করেছে। সে মামলার আসামি। তার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে সাহসী সাংবাদিক পদক প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি। ফরিদপুর প্রেস ক্লাব তাকে বহিষ্কার করেছে। পুলিশ তাকে গ্রেপ্তার করায় আমরা সন্তুষ্ট।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সরাসরি হামলাকারী শেখ ফয়েজ মামলার এজাহারভুক্ত আসামি। বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X