কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা ৫৬ ঘণ্টা হেঁটে বিশ্বরেকর্ড করল রোবট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজপথে ক্ষ্যাপাটে ‍ভঙ্গিতে অবিরাম হেঁটে চলেছে মানব সাদৃশ্য এক রোবট। দিন পেরিয়ে রাত হচ্ছে, কিন্তু সেই রোবট বিরামহীনভাবে কেবল হেঁটেই চলছে। ভিড়ভাট্টা, ট্রাফিক সিগন্যাল কিংবা এবড়োখেবড়ো রাস্তা—কিছুই যেন তাকে দমাতে পারছে না এতটুকুও।

কপালে নেই কোনো ক্লান্তির ভাঁজ, শরীরে ঝরছে না এক বিন্দু ঘাম। পথচারীরা অবাক হয়ে দেখল, মানুষ নয়, অথচ মানুষের মতোই দু’পায়ে ভর করে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছে রোবটটি।

এমনই এক শ্বাসরুদ্ধকর দৃশ্যের অবতারণা করে প্রযুক্তি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে একটি হিউম্যানয়িড রোবট। টানা ৫৬ ঘণ্টা হেঁটে রোবটটি ইতোমধ্যেই গড়েছে এক অনন্য ইতিহাস।

১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা এই দীর্ঘ যাত্রায় সে পাড়ি দিয়েছে ১০৬ কিলোমিটার পথ। যাত্রাপথে ১৫ বার ব্যাটারি বদল এবং দুবার সামান্য বিরতি ছাড়া সে ছিল একেবারেই দুর্বার। হাইওয়ে থেকে শুরু করে শহরের অলিগলি, সব বাধাই সে পেরিয়েছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে।

বিশ্বরেকর্ড গড়ার পর কৌতুক করে রোবটটি বলেও উঠল- রেকর্ড গড়ে আমি আনন্দিত, তবে হাঁটতে হাঁটতে আমার পা দুটো অবশ্য একটু অবশ হয়ে গেছে! আধুনিক প্রযুক্তির এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে চীনে। দেশটির সুচৌ শহরের ওরিয়েন্টাল গেট থেকে সাংহাইয়ের আইকনিক বন্ড পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে-এজিবট এ২ নামের এই চীনা রোবট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X