বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ধর্মেন্দ্রের স্মরণসভা

ধর্মেন্দ্র I ছবি : সংগৃহীত
ধর্মেন্দ্র I ছবি : সংগৃহীত

বলিউডের ‘হিম্যান’ খ্যাত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তার প্রয়াণে স্তব্ধ ভারতের বিনোদন জগত। আনন্দের রঙে রাঙানো যে তারকা কোটি ভক্তের হৃদয়ে শক্তির প্রতীক হয়ে বেঁচে ছিলেন, সেই মানুষটিকেই এখন স্মরণ করছে কান্নাভেজা চোখ। সহকর্মীরা বাকরুদ্ধ, ভক্তরা নিথর, কেউ যেন বিশ্বাস করতে পারছে না, পর্দার অমর নায়ক আর ফিরবেন না। আগামী সপ্তাহে স্মরণসভার কথা থাকলেও, ভারাক্রান্ত হৃদয়ে পরিবারের সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যাতেই ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানানো হবে।

দেওল পরিবারের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টারে ধর্মেন্দ্রর তরুণ বয়সের ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘সেলিব্রেশন অফ লাইফ’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে এই স্মরণসভার আয়োজন করা হয়েছে। বিকেল ৫:৩০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এখানে প্রয়াত অভিনেতার পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং বলিউডের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন। সেই দিনটি জমকালোভাবে উদযাপনের জন্য দেওল পরিবারে চলছিল নানা আয়োজন। কিন্তু অভিনেতার আকস্মিক মৃত্যুতে সেই পরিকল্পনা থমকে যায়। ধর্মেন্দ্রর শেষকৃত্য এবং পরিবারের পাশে দাঁড়াতে এর মধ্যেই তার বাড়িতে পৌঁছেছেন বলিউডের অসংখ্য তারকা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X