শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

ক্লাসে বসা নিয়ে তর্ক, নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

ছুরিকাঘাতে আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী। ছবি : কালবেলা
ছুরিকাঘাতে আহত দুই মাদ্রাসা শিক্ষার্থী। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে ক্লাসের বেঞ্চে বসাকে কেন্দ্র করে নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে ১০ম শ্রেণির পাঁচজন আহত হয়েছেন। জখম শিক্ষার্থীর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ১২টার দিকে বর্মী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার শ্রেণিকক্ষে বেঞ্চে বসাকে কেন্দ্র করে নবম শ্রেণির ছাত্র সিয়ামের (১৫) সঙ্গে ১০ম শ্রেণির রিফাত, নাদিম, মুহিন, রিফাত ও রাশিদুলদের বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। ওইদিন মাদ্রাসা শিক্ষকরা উভয়পক্ষকে মিলিয়ে দেন। এরই জেরে বৃহস্পতিবার ১২টার দিকে দশম শ্রেণির পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হওয়ার সময় সিয়াম দেশীয় ধারালো ছুরি নিয়ে মাদ্রাসাসংলগ্ন স্থানে পাঁচজনের ওপর অতর্কিত আক্রমণ করে। এতে পাঁচজন শিক্ষার্থী জখম হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাসরিন জামান বলেন, ‘পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।’

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, ‘আমি এখন সদর হাসপাতালে আছি। ব্যস্ত আছি, পরে কথা বলবো।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নবম শ্রেণি এবং ১০ম শ্রেণির ছাত্রের মধ্যে বেঞ্চে বসাকে কেন্দ্র করে ঝগড়া হয়। বৃহস্পতিবার নবম শ্রেণির ছাত্র সিয়াম বাড়ি থেকে গোপনে একটি ছুরি নিয়ে দশম শ্রেণির ছাত্রদের পরীক্ষা শেষ হলে আক্রমণ করে। এতে তিনজন গুরুতর আহত হয়। দুজন সাধারণ আঘাত পাই। আমরা এখন অভিযুক্ত সিয়ামকে আটকের জন্য অভিযান চালাচ্ছি। তাকে আটকের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১০

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১১

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১২

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৩

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৪

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৫

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৬

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১৭

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৮

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৯

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

২০
X