বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবে মুক্তি পেল জোভান-কেয়া অভিনীত ডার্ক কমেডি থ্রিলার ‘টাকা’ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাকা নিয়ে হইচই, কে নেবে আর কে ছেড়ে দেবে—এর মাঝে কেউ হালাল পথে চলে, কেউ আবার শর্টকাট পথ বেছে নেয়। এমনই অর্থলোভ ও শর্টকাট মানসিকতার গল্প নিয়ে ইউটিউবে মুক্তি পেয়েছে ডার্ক কমেডি থ্রিলার নাটক ‘টাকা’। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানলে নাটকটি দেখা যায়।

তারেক রহমানের রচনা ও পরিচালনায় নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী কেয়া পায়েল। জোভানের চরিত্রে থাকছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ডার্ক কমেডির এক ভিন্ন রূপ, যা দর্শকদের জন্য চমক হিসেবে কাজ করবে।

নাটকটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, ডন হক, আরমান পারভেজ মুরাদ, এ কে আজাদ সেতু, পারভেজ সুমন ও সাইমুম সাজিদ।

চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন সুমন হোসেন, সঙ্গীত পরিচালনায় আছেন সাইদ নাফিস, শিল্প নির্দেশনায় কামরুজ্জামান সুমন এবং মেকআপ শিল্পী হিসেবে কাজ করেছেন মাসুদ রানা।

নাটকটি প্রযোজনা করেছে জাগো এন্টারটেইনমেন্ট। প্রযোজক হিসেবে রয়েছেন নাজমুল হুদা শাপলা, নির্বাহী প্রযোজক মাসুদ মুনসুর এবং সমন্বয়ের দায়িত্বে ছিলেন উদয় চৌধুরী। ইতোমধ্যে দর্শকদের মধ্যে নাটকটি ঘিরে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X