বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ এএম
প্রিন্ট সংস্করণ

সম্পর্ক উন্নয়নের আশায় এবার চীনে জার্মান চ্যান্সেলর

দ্বিপক্ষীয় সম্পর্ক
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ছবি : সংগৃহীত
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। ছবি : সংগৃহীত

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস প্রথমবারের মতো চীন সফর করেছেন। এ সফরের মূল লক্ষ্য বাণিজ্য সম্পর্ক নতুনভাবে গড়ে তোলা এবং পারস্পরিক সহযোগিতা গভীর করা। গতকাল বুধবার তিনি বেইজিং যান। খবর আলজাজিরার।

বেইজিংয়ে ফ্রিডরিখ মের্ৎস চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। মের্ৎস বলেন, জার্মানি চীনের সঙ্গে বহু দশকের অর্থনৈতিক সম্পর্কের ভিত্তির ওপর এগোতে চায়। তবে তিনি জোর দিয়ে বলেন, সহযোগিতা যেন ন্যায্য হয় এবং যোগাযোগ খোলা ও স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করতে হবে। জার্মান চ্যান্সেলর আরও বলেন, ‘আমাদের সহযোগিতা নিয়ে কিছু নির্দিষ্ট উদ্বেগ আছে। আমরা সেগুলো উন্নত করতে চাই এবং আরও ন্যায্য করতে চাই।’

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকে বসেন দুই নেতা। সেখানে লি কিয়াং বলেন, উভয়পক্ষের উচিত বহুপক্ষীয়তা ও মুক্তবাণিজ্য রক্ষায় একসঙ্গে কাজ করা। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির দিকে ইঙ্গিত করেন। এই নীতি বিশ্ববাণিজ্য ব্যবস্থায় অস্থিরতা তৈরি করেছে।

লি বলেন, ‘চীন ও জার্মানি বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি এবং গুরুত্বপূর্ণ প্রভাবশালী দেশ। আমাদের সহযোগিতায় আস্থা জোরদার করতে হবে। যৌথভাবে বহুপক্ষীয় ও মুক্তবাণিজ্য রক্ষা করতে হবে। এবং আরও ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসনব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করতে হবে।’ আগামী মাসগুলোয় তার সরকারের কয়েকজন মন্ত্রী চীন সফর করবেন বলেও ঘোষণা দেন। গত বছর চীন থেকে জার্মানির আমদানি ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ১৭০ দশমিক ৬ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে, যা প্রায় ২০১ বিলিয়ন ডলার। অন্যদিকে চীনে জার্মানির রপ্তানি ৯ দশমিক ৭ শতাংশ কমে ৮১ দশমিক ৩ বিলিয়ন ইউরো হয়েছে, যা প্রায় ৯৬ বিলিয়ন ডলার।

এই সফরের অংশ হিসেবে মের্ৎসের চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোয় একের পর এক পশ্চিমা নেতা বেইজিং সফর করেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কী খেলবেন?

ব্রাজিল–মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

জুলাই থেকে ৪০ লাখের বেশি ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত আব্দুল মজিদ বাঁচতে চায়

কে এই ধীরাজ শেঠ?

‘নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি আম্মা ডাকছিলেন হাসিনারে’

বিশ্বকাপের মঞ্চে লাল-সবুজের গর্ব, আলোচনায় সঞ্জয় দেব

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

১০

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

১১

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

১২

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

১৩

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

১৪

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

১৫

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

১৬

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১৭

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১৮

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১৯

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

২০
X