বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের ২৫ লাখ ডলার চুরি

কম্পিউটার হ্যাক
ডলার ও হ্যাকিংয়ের চেষ্টা। ছবি: সংগৃহীত
ডলার ও হ্যাকিংয়ের চেষ্টা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার ব্যবস্থা থেকে ২৫ লাখ ডলার হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। কর্মকর্তাদের ধারণা, গত জানুয়ারিতে হ্যাকাররা এ অর্থ হাতিয়ে নেয়। তবে বিষয়টি এতদিন জানাজানি হয়নি। এ অর্থ অস্ট্রেলিয়ার একটি দ্বিপক্ষীয় ঋণ পরিশোধের অংশ ছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ অর্থ পরিশোধের কথা ছিল। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের সচিব হর্ষণা সুরিয়াপ্পেরুমা সাংবাদিকদের বলেন, শ্রীলঙ্কা নির্ধারিত অর্থ পরিশোধের জন্য আগেই পাঠিয়ে দিয়েছিল। কিন্তু সাইবার অপরাধীরা মাঝপথে তা আটকে দিয়ে প্রকৃত গ্রাহকের বদলে অন্য ব্যাংক হিসাবে সরিয়ে নেয়।

হর্ষণা সুরিয়াপ্পেরুমা বলেন, এ ঘটনায় সরকারি ঋণ ব্যবস্থাপনা কার্যালয়ের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি হ্যাকারদের শনাক্তে বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা চাওয়া হচ্ছে। হ্যাকাররা ঠিক কীভাবে এ অর্থ চুরি করেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে তদন্তকারীদের ধারণা, সার্বভৌম ঋণ পরিশোধ প্রক্রিয়ায়ই-মেইলভিত্তিক অর্থ পরিশোধের নির্দেশনায় কারসাজি করেছিল সাইবার অপরাধীরা। নির্ধারিত সময়ে অর্থ না পেয়ে অস্ট্রেলিয়া থেকে অভিযোগ জানানোর পর বিষয়টি শ্রীলঙ্কার কর্মকর্তাদের নজরে আসে।

শ্রীলঙ্কার উপ-অর্থমন্ত্রী অনিল জয়ন্ত ফার্নান্দো বলেন, সাইবার অপরাধীরা ভারতকে পরিশোধের জন্য নির্ধারিত অর্থও হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। ব্যাংক হিসাবের তথ্যে গরমিল দেখে সন্দেহ তৈরি হলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। আর তখনই আগের চুরির বিষয়টি স্পষ্ট হয়। সাইবার হামলা শ্রীলঙ্কার জন্য নতুন এক ধাক্কা। চার বছর আগে দেশটি ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল। ওই সংকটে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে পড়েছিল। সে সময় নিজেদের ৪ হাজার ৬০০ কোটি ডলারের বৈদেশিক ঋণখেলাপি ঘোষণা করেছিল কলম্বো।

খাদ্য, জ্বালানি ও ওষুধের আমদানি বন্ধ হয়ে গিয়েছিল। দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল সরকারবিরোধী তীব্র আন্দোলন। শেষমেষ ২০২২ সালের জুলাইয়ে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। কলম্বোয় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ম্যাথিউ ডাকওয়ার্থ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, পাওনা পরিশোধের ক্ষেত্রে অনিয়মের বিষয়ে ক্যানবেরা অবগত রয়েছে। ম্যাথিউ ডাকওয়ার্থ বলেন, শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে এবং অস্ট্রেলীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রাখছে। অস্ট্রেলিয়া এ তদন্তে সহায়তা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১১

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১২

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৪

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৫

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৬

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৭

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৮

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৯

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

২০
X