বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ মে ২০২৬, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

১০ দিন পর কাটল জট
ভিডি সাতিসান। ছবি : সংগৃহীত
ভিডি সাতিসান। ছবি : সংগৃহীত

কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোটের বিশাল জয়ের পর কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী, তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল কয়েকদিন ধরে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ভোটের ফল ঘোষণার ১০ দিন পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সাতিসানের নাম ঘোষণা করেছে কংগ্রেস।

এক প্রতিবেদনে টেলিগ্রাফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার কেরালায় এক সংবাদ সম্মেলনে এআইসিসির কেরালা ইনচার্জ দীপা দাসমুন্সি এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক অজয় মাকেন ও মুকুল ওয়াসনিক এ সিদ্ধান্ত জানান। গত ৪ মে ঘোষিত ফল অনুযায়ী কেরালা বিধানসভা নির্বাচনে ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ১০২টি আসনে জয়লাভ করে। তবে নিরঙ্কুশ জয় পেলেও পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কয়েকদিন ধরে ব্যাপক উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছিল।

কংগ্রেসের টিকিটে নির্বাচিত ছয়বারের বিধায়ক ভিডি সাতিসান মুখ্যমন্ত্রী পদের অন্যতম প্রধান দাবিদার ছিলেন। তার সঙ্গে লড়াইয়ে ছিলেন কেসি ভেনুগোপাল ও রমেশ চেন্নিথালা। দলীয় কোন্দল ও বিভিন্ন শিবিরের চাপের কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় নেতাকর্মী ও জোট শরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এই সংকট নিরসনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে রাহুল গান্ধীর দীর্ঘ বৈঠকের পর হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

এর আগে পর্যবেক্ষকরা নবনির্বাচিত বিধায়কদের মতামত সংগ্রহ করেছিলেন। মনোনীত হওয়ার পর সাতিসান এ প্রাপ্তিকে ‘ঐশ্বরিক উপহার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি কেসি ভেনুগোপাল এবং নির্বাচনি প্রচার কমিটির চেয়ারম্যান রমেশ চেন্নিথালাকে বিশেষ ধন্যবাদ জানান। সাতিসান বলেন, দল জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করবে।

এদিকে জোট শরিক কেরালা কংগ্রেস (জে) এরই মধ্যে দুজন মন্ত্রীর দাবি জানিয়েছে।

১৪০ সদস্যের বিধানসভায় কংগ্রেসের ৬৩ জন বিধায়ক থাকলেও আইইউএমএল (২২), কেরালা কংগ্রেস (৮) এবং আরএসপির (৩) মতো শরিকদের সমর্থন নিয়ে সাতিসান সরকার পরিচালনা করবেন।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X