বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০২:২২ এএম
প্রিন্ট সংস্করণ

ফেনীতে শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ফেনীতে শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় দুই বিভাগে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এ ধারাবাহিকতায় গত শনিবার দিনব্যাপী ফেনী জয়কালী মন্দির প্রাঙ্গণে কুমিল্লা আঞ্চলিক পর্বের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও কুমিল্লা মহানগরের ক ও খ বিভাগে ৩৬ জন প্রতিযোগী অংশ নেয়। ওই প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

একই দিন বিকেলে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতার কুমিল্লা অঞ্চলের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে।

কুমিল্লা অঞ্চল শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতার আহ্বায়ক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।

ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সহসভাপতি শান্তিরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল নাথ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X