রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে বিএনপির মনোনয়ন পেলেন যিনি

মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহমান। ছবি : সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি হাতে পান তিনি।

মুশফিকুর রহমান বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার চূড়ান্ত মনোনয়নের খবরে তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

এদিকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জহিরুল হক চৌধুরী বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নের বৈধতা নিয়ে আপিল করলে বিষয়টি নির্বাচনী ট্রাইব্যুনালে শুনানির জন্য ওঠে। শুনানি শেষে ট্রাইব্যুনাল মুশফিকুর রহমানের মনোনয়ন বৈধ বলে রায় ঘোষণা করেন। রায়ের এই খবর ছড়িয়ে পড়লে কসবা ও আখাউড়া উপজেলায় মুশফিকুর রহমানের সমর্থকরা মিছিল, স্লোগান ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর মুশফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তবে এক সপ্তাহ পর, ২৭ ডিসেম্বর জেলা বিএনপির নেতা কবীর আহাম্মেদ ভূইয়া ‘সংযুক্তি-২’ উল্লেখপূর্বক আরেকটি মনোনয়নের চিঠি পান। এ নিয়ে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে নিজ নিজ প্রার্থীর পক্ষে কর্মসূচি পালনের ঘটনা ঘটে, যা দলীয় সাধারণ নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপি থেকে একাধিক ব্যক্তিকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়ায় দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা, বিভ্রান্তি ও উৎকণ্ঠা বিরাজ করছিল। শেষ পর্যন্ত মুশফিকুর রহমানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার মাধ্যমে এ অনিশ্চয়তার অবসান ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X