মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

মালদ্বীপে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত। ছবি : কালবেলা
মালদ্বীপে বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী মালের একটি অভিজাত স্টার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। সভা সঞ্চালনা করেন সংগঠনের সহসভাপতি মো. এমরান হোসেন তালুকদার।

সভায় বক্তব্য রাখেন, মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. আলতাফ হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার ও মো. মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও মো. মাহমুদুল হাসান কালাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক খন্দকার, স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান এবং অষ্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম মালদ্বীপের সাংগঠনিক সম্পাদক মো. জামাল খান।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, মুক্ত গণমাধ্যম ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রবর্তক হিসেবে বাংলাদেশের ইতিহাসে অনন্য স্থান অধিকার করে আছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটি স্বনির্ভর ও উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তরে তার অসামান্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মালদ্বীপ বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মো. মাসুম বিল্লাহ। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মালদ্বীপে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X