কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রমজান শুরুর তারিখ

আকাশে চাঁদের অবস্থান। ছবি: সংগৃহীত
আকাশে চাঁদের অবস্থান। ছবি: সংগৃহীত

বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। আত্মশুদ্ধির এই মাসকে ঘিরে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ও ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে প্রাথমিক হিসাব প্রকাশ করেছে।

আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডারে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরু হবে চাঁদ দেখার ওপর নির্ভর করে। সে হিসেবে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুসারে, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময়ও জানানো হয়েছে। আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে। বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ২০ অথবা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

ভারী বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি, ফের দেশে বন্যার শঙ্কা

গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ সবচেয়ে কঠিন কাজ: ট্রাম্প

জনপ্রতিনিধিরা জনগণের কল্যাণে কাজ করবে, লুটপাট করা তাদের দ্বায়িত্ব না: খোকন

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

১০

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

১১

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

১২

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

১৩

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

১৫

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১৬

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১৭

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১৮

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৯

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

২০
X